ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া চৌমাথা সড়কের বেহাল দশা, সংস্কারে আশ্বাস দিলেন এমপি ইলেন ভুট্টা Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ

রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন ডোনাল্ড লু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের সহকারী সচিব ডোনাল্ড লু। রাজনৈতিক সহিংসতার প্রতিক্রিয়ায় লু মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকায় পাঠানো এক বার্তায় বলেন, আমরা সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহবান জানাই।

ডোনাল্ড লু বলেন, ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সকল সহিংসতার ঘটনাগুলো পর্যালোচনা করবে।

তিনি বলেন, একজন পুলিশ অফিসার ও একজন রাজনৈতিক কর্মীর নিহত হওয়া ও একটি হাসপাতালে আগুন দেওয়ার যে ঘটনাগুলোর খবর জানা গেছে- তা গ্রহণযোগ্য নয়। সাংবাদিকসহ নাগরিকদের ওপর চালানো সহিংসতা গ্রহণযোগ্য নয়। আমরা সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহ্বান জানাই।

প্রসঙ্গত, সরকারের পদত্যাগের দাবিতে শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশের আগে লাখ লাখ নেতাকর্মী জড়ো হন। দুপুরে সমাবেশ শুরু হলে নেতারা বক্তব্য শেষ করতে পারার আগেই পুলিশ টিয়ারশেল, গুলি, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও নেতাকর্মীদের সঙ্গে সহিংস সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়।

বেলা আড়াইটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দেওয়ার সময় পুলিশের একটি দল সাঁজোয়া যান নিয়ে নয়াপল্টনের দিকে আসতে থাকে। সেখানে গুলি-টিয়ার শেল ছোড়া হয়। আমীর খসরুর বক্তব্যের পর পরই সভামঞ্চের মাইক বন্ধ হয়ে যায় এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা বসে পড়েন। ১০ মিনিটের ব্যবধানে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডের তোপের মুখে পুরো এলাকার নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা নেমে যান মঞ্চ থেকে। এ সময় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি হ্যান্ডমাইকে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব।

রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন ডোনাল্ড লু

আপডেট সময় : ০১:২৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩