ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী Logo পুলিশকে ‘ম্যানেজ’ করার মানসিকতাই দুর্নীতির মূল উৎস: হাসনাত আবদুল্লাহ Logo বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে প্রস্তুতি, দেড় মাসের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ

রাজধানীর লালবাগে কাভার্ড ভ্যানের চাপায় এক শিক্ষার্থী নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ২৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর লালবাগে কাভার্ড ভ্যানের চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম সানজিদা আক্তার তামান্না (২৭)। সে নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্রী।

শুক্রবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে লালবাগের বেড়িবাঁধ এলাকায় শামীম গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ছাত্রটি রাইড শেয়ারিং মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিল।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আখতার হোসেন বলেন, আমরা খবর পেয়ে শামীম গার্মেন্টসের সামনে সানজিদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, রাতে ধানমন্ডি থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি কামরাঙ্গীরচর যাচ্ছিলেন ওই ছাত্রী। লালবাগে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়েন সানজিদা। এসআই আরও জানান, কাভার্ড ভ্যানটি পুলিশ জব্দ করেছে। তবে এর চালককে পাওয়া যায়নি। এছাড়া মোটরসাইকেল চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহতের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। তিনি কামরাঙ্গীরচরে থাকতেন। তার পিতার নাম আবু তাহের।

রাজধানীর লালবাগে কাভার্ড ভ্যানের চাপায় এক শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ০১:৩১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩