ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া চৌমাথা সড়কের বেহাল দশা, সংস্কারে আশ্বাস দিলেন এমপি ইলেন ভুট্টা Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ

রাজধানীর নিউমাকের্টের ভয়াবহ আগুনে নিঃস্ব অনেক ব্যবসায়ী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ২২৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন অনেক ব্যবসায়ী। কথা হয় ব্যবসায়ী মাহবুব শেখের সঙ্গে। ওই মার্কেটে তার চারটি দোকান রয়েছে। এসব দোকানের সব মালামাল পুড়ে গেছে। প্রতিটি দোকানের জন্য ৩০ লাখ অগ্রিম দেওয়া। মাহবুব শেখ বলেন, আমার সব শেষ। গতকাল কোটি টাকার বেশি মালামাল ছিল, আজ শূন্য। কার কাছে চাইতে হবে? কাকে কী বলবেন, কিছুই বুঝতে পারছেন না বলে কান্নায় ফেটে পড়লেন ব্যবসায়ী। শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে এই ব্যবসায়ী এসব কথা বলেন।

পাশের মার্কেটের গুডলাক সুজের মালিক জাহাঙ্গীর বলেন, “আমাদের এখানে আগুন লাগেনি। তবে নিউ সুপার মার্কেটের দেয়ালের পাশের মার্কেট হিসেবে ঝুঁকি নিতে চাই না। তাই মালামাল নিরাপদ দূরত্বে রেখেছি।

একই কথা বললেন সেলসম্যান মাসুম। তিনি বলেন, দোকানের আলনা থেকে মালামাল নামিয়েছি। অন্যান্য বাজারের ক্ষেত্রেও দেখলাম একের পর এক আগুন লেগেছে। তাই সাবধানে মাল নামিয়ে রাখছি।

আগুন লাগার পেছনে ফুটওভার ব্রিজ ভাঙাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। ফুটওভার ব্রিজ ভাঙার সময় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, যা নেভানো যায়নি বলে অভিযোগ তাদের। আমরা আপাতত ফুটওভার ব্রিজ না ভাঙার দাবি জানিয়েছিলাম। অন্তত রোজার মাস বন্ধের দাবি জানিয়েও কোনো লাভ হয়নি।

কথা হয় ওবায়দুল্লাহ রনি নামে এক ব্যবসায়ীর সঙ্গে। মার্কেটের দ্বিতীয় তলায় তার পাঁচটি দোকান ছিল, যেখানে এক কোটি টাকার মালামাল ছিল। তিনি বলেন, গত রমজানে ব্রিজ ভাঙার কথা বলা হলেও আমরা রমজানে ভাঙতে না বললে সিটি করপোরেশন রাজি হয়। ঈদের আর মাত্র ৭ দিন বাকি, এ সময় কেন ভাঙতে হবে! রোজার পরে ভাঙলেই হতো।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে আমরা নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলেছি। তারা জানান, ফুটওভার ব্রিজ ভাঙার কাজ চলাকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

রাজধানীর নিউমাকের্টের ভয়াবহ আগুনে নিঃস্ব অনেক ব্যবসায়ী

আপডেট সময় : ০১:৫২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩