ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবযোগদানকৃত ওসির সৌজন্য সাক্ষাৎ Logo ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস Logo পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় বিচার শুরুর তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর Logo ইরানের পক্ষে থাকার অভিযোগে ৬৪ আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন Logo রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট Logo ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ Logo পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Logo পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

রাঙামাটির রঙে প্রভার চোখ জুড়ালো

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২৪ বার পঠিত

‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো’—গানের এই পঙ্‌ক্তির মতোই রাঙামাটির প্রকৃতিতে পা রাখলে চোখ জুড়িয়ে যায়, মন ভরে ওঠে পাহাড়-লেকের অপার সৌন্দর্যে। নীল জলের বুক চিরে ছুটে চলা নৌকা, চারপাশের সবুজ পাহাড় আর মেঘের আনাগোনা সব মিলিয়ে রাঙামাটি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক মায়াবী ছবি। সেই মায়াবী সৌন্দর্যেই এবার হারিয়ে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। রাঙামাটি যেন এমনই এক লীলাভূমি, যেখানে প্রকৃতির কাছে গেলেই ব্যস্ত জীবনের ক্লান্তি কিছুটা থেমে যায়। পাহাড় আর কাপ্তাই লেকের মিতালি, নৌকার দুলুনি আর নির্মল বাতাসে যে কেউ হারিয়ে যেতে পারেন নিজের মতো করে। প্রভার ক্ষেত্রেও যেন তার ব্যতিক্রম হয়নি।

সম্প্রতি রাঙামাটিতে ঘোরাঘুরির বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রভা। একগুচ্ছ ছবি প্রকাশ করে পাহাড়, লেক আর নৌকার সৌন্দর্যে নিজের মুগ্ধতার কথাই জানিয়েছেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে সাদিয়া জাহান প্রভা লিখেছেন, ‘পাহাড়, লেক, একটি সুন্দর নৌকা, আমাদের খুনসুটি আর একটু জাদুর মাঝে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম। রাঙামাটি ছিল ভীষণ সুন্দর।’

প্রভার সেই অনুভূতিতেই যেন ফিরে আসে দেশের জনপ্রিয় গান ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো’-এর আবহ। নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলাউদ্দিন আলী। গানের কথায় যেমন রাঙামাটির সৌন্দর্য আর সাম্পান মাঝির গানের মায়া ধরা পড়ে, তেমনি প্রভার ছবিতেও দেখা গেছে পাহাড়-লেক ঘেরা প্রকৃতির কাছে হারিয়ে যাওয়ার মুহূর্ত।

ট্যাগস :

রাঙামাটির রঙে প্রভার চোখ জুড়ালো

আপডেট সময় : ০৩:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬