ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

রমজান মাসে ১০ টাকা দরে দুধ বিক্রি করবেন এরশাদ উদ্দিন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ৩৯১ বার পঠিত

শফিক কবীর ,কিশোরগঞ্জ প্রতিনিধি:
আবারো আসন্ন পবিত্র রমজান মাসে ১০ টাকা লিটারে দুধ বিক্রির উদ্যোগ নিয়েছেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নে স্থাপিত জেসি এগ্রো ফার্মের কর্নধার মানবতার ফেরিওয়ালা জনাব এরশাদ উদ্দিন।
গত রবিবার বিকেলে ১০ টাকা লিটারে জেসি এগ্রো ফার্মের উদ্যোগে এবার দুই মেট্রিক টন দুধ বিক্রির সিদ্ধান্তের কথা জানান তিনি।
জানা যায়, নিয়ামতপুরের রৌহা গ্রামে জেসি অ্যাগ্রো ফার্ম নামে এরশাদ উদ্দিনের একটি গরুর খামারে দুগ্ধবতী প্রায় অর্ধশতাধীক গাভী রয়েছে। গত রমজানে জেসি এগ্রো ফার্মের উদ্যোগে এক মেট্রিক টন (১০০০ কেজি) দুধ প্রায় সাতশতাধীক পরিবারের মাঝে ১০ টাকায় বিক্রি করে অনন্য নজির সৃষ্টি করে সাধারণ মানুষের দোয়া ও প্রশংসা কুড়িয়েছিলেন। আমাদের দেশে রমজান মাস এলে ব্যবসায়ীরা যেখানে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় সেখানে রমজানে মাসব্যাপী ১০ টাকা লিটারে দুধ বিক্রির ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেন, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরের রৌহা গ্রামের সন্তান, খামারি ও দুগ্ধ ব্যবসায়ী জেসি এগ্রো ফার্মের এরশাদ উদ্দিন ।
বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেসি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান শিল্পপতি এরশাদ উদ্দিন বলেন, ‘রমজান মাসে সব শ্রেণির মানুষেরই কমবেশি দুধের চাহিদা থাকে। বিশেষ করে সেহরিতে সবাই দুধ খেতে চায়। এ সময় বাজারে দুধের দামও বেড়ে যায়। বর্তমানে গ্রামের বাজার গুলোতেও এক কেজি দুধের দাম ৮০ থেকে ৯০ টাকা। গত রমজানে খামারের উৎপাদিত দুধের এক মেট্রিক টন দুধ ১০ টাকা দরে বিক্রি করেছিলাম যা, প্রতিদিন ৩০-৩৫টি পরিবারের সাধারণ মানুষ দুধ ক্রয় করতে পেরেছিল। তাই গত বছরের ন্যায় এবারও পুরো রমজান জুড়ে ১০ টাকা দরে দ্বিগুণ মানুষের মাঝে জেসি এগ্রো ফার্মের উদ্যোগে দুই মেট্রিক টন দুধ বিক্রি করা হবে ইনশাআল্লাহ।’ তিনি আরো জানান, তার খামারে দৈনিক ৭০ লিটার দুধ উৎপাদন হয়। ফলে পুরো রমজানে তিনি দুই টনের মতো দুধ এ দামে বিক্রির পরিকল্পনা নিয়েছেন। এর জন্য তিনি আশপাশের বিভিন্ন গ্রামের গরিব মানুষের তালিকাও তৈরি করছেন।

রমজান মাসে ১০ টাকা দরে দুধ বিক্রি করবেন এরশাদ উদ্দিন

আপডেট সময় : ০৭:২০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩