ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম বৃদ্ধির অভিযোগে বাজারে অভিযান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ২৩৮ বার পঠিত

আলমগীর হোসেন আলম,কুমিল্লা ব্যুারো:
আসন্ন রমজানকে সামনে রেখে আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজার এলাকার মাছ, মাংস, মুরগী, মুদি, সবজি, কসমেটিক, ফল, খেঁজুরসহ রমজানে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ওপর তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অন্যায্য মূল্যে মুরগী বিক্রি করায় বকশি ব্রয়লার হাউজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। নিষিদ্ধ কসমেটিক ও অনুমোদনহীন প্রসাধনী বিক্রি করায় পরশমনি এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অনুমোদনহীন বিদেশী খাদ্য পণ্য বিক্রি করায় নিউ দত্ত স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।কুমিল্লায় রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজারে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা এছাড়াও মাছে অপদ্রব্য মেশানো হচ্ছে কিনা, ওজনে কারচূপি করা হচ্ছে কিনা, খাসী বলে ছাগির মাংস দেওয়া হচ্ছে কিনা তদারকি করা হয়। রমজানে বেশি ব্যবহৃত হওয়া লেবু, শসা, বেগুন, টমেটো, কাঁচা মরিচ প্রভৃতি সবজির ক্রয় ভাউচার সংরক্ষণ ও যৌক্তিক মুনাফা করা নির্দেশনা দেওয়া হয়। হ্যান্ড মাইকের মাধ্যমে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণ, ওজনে কম না দেওয়া ও অযৌক্তিক মূল্য বাড়িয়ে ভোক্তাদের কষ্ট না দিতে নির্দেশনা দেওয়া হয়। সকাল সাড়ে ১০টা থেকে সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম বৃদ্ধির অভিযোগে বাজারে অভিযান

আপডেট সময় : ০৬:২৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩