ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Logo তাহসানকে ঘিরে ভিভো বৈশাখ স্টোরে ব্যাপক সাড়া Logo অনলাইন অপপ্রচার নিয়ে উদ্বেগ বাড়ছে বন অধিদপ্তরের কর্মকর্তাদের Logo নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ Logo গাজীপুরে ৯০ স্টলে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন এমপি রনি Logo এই বৈশাখে তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের দারুণ সুযোগ

রমজানে কালোবাজারিদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ২৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

রমজানে কালোবাজারিরা যাতে নিত্যপণ্যের ঘাটতি না করে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বরিশালের আগৈলঝাড়া, ময়মনসিংহের ফুলবাড়িয়া ও পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ৫০টি মডেল মসজিদ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,‘ আমাদের ব্যবসায়ীরা রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়ানোর চেষ্টা করেন। এটা খুবই ঘৃণ্য কাজ। রমজান হলো কঠোরতার সময়। মানুষ যাতে তাদের ধর্মীয় কাজ ভালোভাবে করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।’

খতিবদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা মসজিদে জুমার খুতবার সময় কালোবাজারি, মজুদ বা খাদ্যে ভেজাল সম্পর্কে মানুষকে আরও জানান।

তিনি বলেন, যাদের আয় কম তাদের জন্য আমরা বিশেষ কার্ড করেছি। আমরা বেশি দামে চাল কিনে দিই মাত্র ৩০ টাকা কেজি দরে। রমজানকে সামনে রেখে আরও এক কোটি মানুষকে ১৫ টাকা কেজি দরে চাল সরবরাহ করব। যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয় তার জন্য চাল, তেল, চিনি, ডাল যা যা প্রয়োজন তা টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে কার্ড দিয়ে কেনা যায় এই সহযোগিতা করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ড. ফরিদুল হক খান ও ধর্ম বিষয়ক সচিব কাজী এনামুল হাসান এনডিসি বক্তব্য দেন।

রমজানে কালোবাজারিদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩