ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান

রপ্তানি খরচ কমাতে বিমান ভাড়া কমানোর তাগিদ কৃষি উপদেষ্টার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ৩৫৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

রপ্তানি খরচ কমাতে কমাতে বিমান ভাড়া কমানোর তাগিদ দিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রপ্তানিকারদের অভিযোগ রপ্তানি পণ্যের বিমান ভাড়া বেশি। এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা বলেন, বিমান ভাড়া কমাতে বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে ডিও লেটার বা আধা সরকারি সুপারিশপত্র পাঠাবেন। এসময় উপদেষ্টা কৃষি সচিবকে রপ্তানিকারকদের সঙ্গে নিয়ে বিমান মন্ত্রণালয়ে কথা বলার পরামর্শ দেন। বুধবার (২৮ মে) সকালে খামারবাড়ি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে আম রপ্তানি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে আম চাষি, ব্যবসায়ী ও রপ্তানিকারকদের সমস্যার কথা শোনেন উপদেষ্টা। উপস্থিত সরকারি কর্মকর্তাদেরও কৃষকদের ধোকা না দিয়ে সত্যিকার অর্থে কাজ করার কথা বলেন উপদেষ্টা। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্যাচপোচ না দিয়ে কৃষকদের যেভাবে লাভবান করা যায় সে অনুযায়ী কাজ করুন।

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলম ও রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক আরিফুর রহমান। কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নেদারল্যান্ড আম উৎপাদন করছে, আমদানি করছে আবার রপ্তানিও করছে। এখানে খুঁজলে প্রায় ৫০ জন পাওয়া যাবে, যারা নেদারল্যান্ডের মতো বড় বড় দেশ থেকে ডক্টরেট করে এসেছেন। কৃষকরা কীভাবে কম খরচে মানসম্পূর্ণ আম উৎপাদন করবে তা আপনারা শেখান। ডক্টরেট নিয়ে বসে থাকলে লাভ কি? এ সময় নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের দুজন কৃষক তাদের বক্তব্যে বলেন, আমাদের আমের ফ্রুটব্যাগ কিনতে প্রচুর খরচ হয়। এ ব্যাগে ১৫ শতাংশ ভ্যাট আছে, যা চীন থেকে আসে। প্রতিটি ব্যাগে চার টাকা খরচ। একটি বাগানে লাখ লাখ পিস ব্যাগ দরকার হয়। এর সমাধান চাই।রপ্তানিকারকরা উপদেষ্টাকে জানান, এ সময় এয়ারপোর্টে স্ক্যানার ও কৃষিপণ্যের জন্য আলাদা শীতাতপ নিয়ন্ত্রিত পণ্য রাখার জায়গা তৈরির তাগিদ দেন রপ্তানিকারকরা।চাষিদের আমের দাম নিশ্চিত করতে তাগিদ দিয়ে সচিব বলেন, আমরা একটি পলিসির চিন্তা করছি, যাতে ভরা মৌসুমে বিদেশি ফল আমদানি নিরুৎসাহিত করা যায়। চাষিরা ভালো দাম পায়।

ট্যাগস :

রপ্তানি খরচ কমাতে বিমান ভাড়া কমানোর তাগিদ কৃষি উপদেষ্টার

আপডেট সময় : ০২:৫১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫