রতন টাটার মৃত্যুতে ভেঙে পড়েছেন এ বলিউড অভিনেত্রী
- আপডেট সময় : ০৩:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ২১২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।
ভারতের অন্যতম শীর্ষ শিল্পপতি রতন টাটা ৯ অক্টোবর রাতে ৮৬ বছর বয়সে মারা গেছেন। দেশটির সাধারণ মানুষ ছাড়াও শোবিজের তারকার এ তার মৃত্যুতে শোক জানাচ্ছেন। বলিউড অভিনেত্রী সিমি গারেওয়ালের প্রিয় বন্ধু ছিলেন রতন টাটা। বন্ধুর চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন সত্যজিতের নায়িকা সিমি গারেওয়াল।
রতন টাটার মৃত্যুর সংবাদ জানার পর সিমি সোশ্যাল মিডিয়ায় যা লিখেছেন তাতে বোঝা যাচ্ছে বন্ধুর মৃত্যুতে তার হৃদয়টা হাহাকার করছে। এ অভিনেত্রী লিখেছেন, ‘ওরা বলছে তুমি চলে গেছ। তোমার মৃত্যু মেনে নেওয়া ভীষণ কঠিন! ভীষণ! ভালো থেকো বন্ধু।
সালমান খান একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘রতন টাটার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’ আনুশকা শর্মা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘রতন টাটার মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। এ মানুষটি যা করেছেন, তার মাধ্যমে তিনি সততা, বিনয় এবং মর্যাদার মূল্যবোধকে সবার আগে রেখেছেন। তিনি সত্যিকার অর্থেই ভারতের আইকন এবং তাজ ছিলেন। আপনার আত্মার শান্তি কামনা করি স্যার, আপনি অনেকের জীবন বদলেছেন।’
সঞ্জয় দত্ত লিখেছেন, ‘ভারত আজ একজন সত্যিকারের স্বপ্নদর্শীকে হারিয়েছে। তিনি ছিলেন সততা এবং সহানুভূতির ভান্ডার। অসংখ্য জীবনকে প্রভাবিত করেছিলেন, তার আত্মা শান্তি পাক।
গভীর শোক প্রকাশ করে অজয় দেবগন লিখেছেন, ‘একজন স্বপ্নদর্শীকে হারিয়ে পুরো বিশ্ব শোকাহত। রতন টাটার উত্তরাধিকার চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ভারত এবং দেশের বাইরেও তার অবদান অপরিসীম। আমরা গভীরভাবে কৃতজ্ঞ। শান্তিতে থাকুন, স্যার।






















