ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হুথি মোকাবিলায় সৌদি আরবের পাশে সীমিত সহায়তা, সরাসরি যুদ্ধে নামছে না যুক্তরাষ্ট্র Logo ফেনীর নিহত যুবদল নেতা ও অসহায় পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান Logo ব্রাহ্মণবাড়িয়া কাজী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি ইয়াহিইয়া মাসউদ, সাধারণ সম্পাদক নুরুল আলম Logo ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ঘিরে ফের উত্তাপ, কনসার্ট বন্ধের দাবি, কওমি ঐক্য জোটের  Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

‘রঙ্গমালা’ হয়ে বড় পর্দায় ফিরছেন নাজিফা তুষি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ৪১৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা নাজিফা তুষি। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘হাওয়া’ দিয়ে দর্শকের মন জয় করলেও এরপর প্রায় তিন বছর সিনেমা থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে তার ভক্তদের জন্য এসেছে সুখবর—‘রঙ্গমালা’ চরিত্রে রূপদান করে আবারও সিনেমায় দেখা যাবে তুষিকে।নতুন এই চলচ্চিত্রের নাম ‘সখী রঙ্গমালা’। এটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে এবং সিনেমাটির কাহিনি গড়ে উঠেছে অষ্টাদশ শতকের নোয়াখালীর এক জমিদার পরিবারকে ঘিরে। জনপ্রিয় কথাসাহিত্যিক শাহীন আখতারের উপন্যাস ‘সখী রঙ্গমালা’র অনুপ্রেরণায় তৈরি এই চলচ্চিত্র পরিচালনা করছেন ‘চন্দ্রাবতী কথা’খ্যাত নির্মাতা এন রাশেদ চৌধুরী।পরিচালকের ভাষ্যমতে, সিনেমাটির ৪০ শতাংশ শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সরকারি অনুদানের প্রথম কিস্তির অর্থে। বাকি অংশের কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের শেষ প্রান্তিকে এটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।অভিনয়ে দীর্ঘ বিরতির পর তুষির এই ফেরাকে ঘিরে ইতোমধ্যে সিনেপ্রেমীদের মাঝে কৌতূহল তৈরি হয়েছে। তার ‘রঙ্গমালা’ হয়ে ফেরা নতুন আলোচনার জন্ম দিচ্ছে ঢালিউডে।

ট্যাগস :

‘রঙ্গমালা’ হয়ে বড় পর্দায় ফিরছেন নাজিফা তুষি

আপডেট সময় : ০২:১৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫