ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা Logo ভিভো ভি৮০ লাইটঃ প্রি-অর্ডারে ভিভো-এপেক্সের বিশেষ উপহার Logo জ্বালানি আমদানিতে বাড়তি চাপ, ২০২৬ সালে খরচ বাড়তে পারে প্রায় ৩৫ হাজার কোটি টাকা Logo গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি বড়ইয়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ: হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি Logo বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার Logo লিওনেল মেসিকে ধন্যবাদ জানালেন ফিফা সভাপতি ইনফান্তিনো, বললেন অবিস্মরণীয় স্মৃতির জন্য কৃতজ্ঞ Logo এআইয়ের ভবিষ্যৎ গড়ছেন যারা, টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ Logo দীর্ঘ আন্দোলনের পথ পেরিয়ে দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন হয়েছে: প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর নিয়ে অজানা তথ্য প্রকাশের ইঙ্গিত তামিম ইকবালের

যৌথ বাহিনীর অভিযানে উখিয়ায় সহস্রাধিক রোহিঙ্গা আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩১১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ।। রবিবার।। ০৮.০২.২০২৬।।

উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে বসবাসকারী সহস্রাধিক রোহিঙ্গা আটক কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে ভাড়া বাসা ও স্থানীয় জমিতে বসবাসকারী সহস্রাধিক রোহিঙ্গাকে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী আটক করেছে।

রোববার, ৮ ফেব্রুয়ারি, ভোর থেকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশপাশের এলাকায় এই অভিযান শুরু হয়। অভিযান কার্যক্রম এখনো চলমান থাকায় আটককৃতদের নির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। সেনাবাহিনী সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গাদের অপব্যবহারের আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশাসন সূত্রে আরও জানা যায়, রোহিঙ্গাদের জন্য নির্ধারিত ক্যাম্পে থাকার পর্যাপ্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও অনেকেই নিয়ম ভেঙে স্থানীয় জমিতে ঘর তৈরি করে বা ভাড়া বাসায় বসবাস করছে। এ ধরনের কর্মকাণ্ড স্থানীয় জনগণের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :

যৌথ বাহিনীর অভিযানে উখিয়ায় সহস্রাধিক রোহিঙ্গা আটক

আপডেট সময় : ০৩:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬