ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

যে কারণে দ্য উইচার ছাড়ছেন সুপারম্যান তারকা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ২৩৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

সুপারম্যান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন হেনরি কাভিল। এরপর তিনি ‌‘দ্য উইচার’ সিরিজে যুক্ত হয়ে ওটিটির দর্শককেও মুগ্ধ করেন। দেখতে দেখতে তিনি সিরিজটির ৩টি সিজন শেষ করেছেন। তবে চতুর্থ মৌসুমে তিনি উইচার হচ্ছেন না বলে শোনা যাচ্ছে।

এত সাফল্যের পরও কেন সিজন ৪ থেকে সরে দাঁড়াচ্ছেন হেনরি, এ নিয়ে অনেক আলোচনা চলছে। সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে অনুমান করা যাচ্ছে হেনরি নিজের ক্যারিয়ারে বৈচিত্রতা আনতে এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি আবারও সুপারম্যান হয়ে পর্দায় ফিরতে চলেছেন। সেজন্য ‘দ্য উইচার’- এর শুটিং শিডিউল মেলাতে পারবেন না বলেই সরে যাচ্ছেন।

২০১৯ সালে হেনরি কাভিল আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন, তিনি ‘দ্য উইচার’ এবং অন্যান্য প্রকল্প একসাথে করতে পারবেন। তিনি সিরিজটির সাতটি সিজনেই কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। শর্ত ছিল সিরিজটি আন্দ্রেজ সাপকোভস্কির মূল বইগুলোর প্রতি যথাযথ থাকে। যখন দর্শক দেখতে শুরু করেন শোটি বইয়ের গল্প থেকে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে তখন নানা গুঞ্জন ওঠে যে কাভিল এই পরিবর্তনগুলো নিয়ে অসন্তুষ্ট। যে কোনো সময় তিনি সরে দাঁড়াতে পারেন।

অন্য একটি কারণ হতে পারে হেনরি কাভিলের সুপারম্যান চরিত্রে ফিরে আসার পরিকল্পনা। ডোয়াইন জনসন ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমার প্রচারের সময় স্পষ্টভাবে বলেছিলেন, তিনি চান সুপারম্যান এবং ব্ল্যাক অ্যাডামের মধ্যে একটি লড়াই দেখানো হোক। তিনি ডিসি ফিল্মসের শীর্ষ কর্মকর্তাদের এড়িয়ে হেনরি কাভিলের ক্যামিও উপস্থিতি নিশ্চিত করেন ‘ব্ল্যাক অ্যাডাম’ ছবিতে। যা সুপারম্যানের ফিরে আসার গুঞ্জন তৈরি করে।

কিন্তু ব্ল্যাক অ্যাডাম বক্স অফিসে ভালো করতে না পারায় এবং ওয়ার্নার ব্রাদার্সে নেতৃত্বের পরিবর্তন আসার পর কাভিলের সুপারম্যান হয়ে ফিরে আসার পরিকল্পনাগুলো বাতিল হয়ে যায়। হেনরি ২০১৭ সালের ‘জাস্টিস লিগ’ সিনেমার পর সুপারম্যান হিসেবে পর্দায় আসেননি। তবে এটা এখনও অস্পষ্ট, ঠিক কোন কারণে সিরিজটি থেকে হঠাৎ মুখ ফিরিয়ে নিলেন সুপারম্যান তারকা।

ট্যাগস :

যে কারণে দ্য উইচার ছাড়ছেন সুপারম্যান তারকা

আপডেট সময় : ০৩:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪