ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের আরকানসাসে দুটি শক্তিশালী টর্নেডোর আঘাত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ৩৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাসে দুটি শক্তিশালী টর্নেডোর আঘাতে চারজন নিহত এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিম ও দক্ষিণাঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩১ মার্চ) দেশের মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী টর্নেডো আঘাত হানে। এ পর্যন্ত ছয়টি রাজ্য থেকে ৪৩টি প্রাথমিক টর্নেডোর খবর পাওয়া গেছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে যে টর্নেডোতে গাছ উপড়ে গেছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় বিকাল ৩টার দিকে রাজ্যের লিটল রক এলাকায় প্রথম টর্নেডো আঘাত হানে। নর্থ লিটল রকে একজন নিহত হয়েছেন।

দ্বিতীয় টর্নেডোটি লিটল রকের প্রায় ১০০ মাইল পূর্বে ওয়েন এলাকায় আঘাত হানে। আরকানসাসের ইমার্জেন্সি ম্যানেজার রেবেকা ম্যাগনাস জানান, সন্ধ্যা ৬টার দিকে শুরু হওয়া ঝড়ে দুইজন নিহত হয়েছেন।

এদিকে, লিটল রকের কাছাকাছি শেরউড এবং জ্যাকসনভিলের কিছু অংশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ১৬টি টর্নেডো ইলিনয়ে, ১২টি আরকানসাসে, ৮টি আইওয়াতে, ৩টি উইসকনসিনে, ২টি টেনেসিতে এবং ২টি মিসিসিপিতে আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের আরকানসাসে দুটি শক্তিশালী টর্নেডোর আঘাত

আপডেট সময় : ০১:৪৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩