ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান

যুক্তরাজ্য ফিরে গেলেন হামজা চৌধুরী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ১৬২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

হামজা চৌধুরী এলেন, খেললেন, জয় করলেন। আসলে জয় বলতে, মানুষের মন জয় করা বুঝিয়েছি। ভারতের বিপক্ষে যে ম্যাচটিতে তার অভিষেক হলো, সেখানে হামজা তার নিজের মতোই খেলেছেন; কিন্তু তার তৈরি করে দেয়া বলে ফরোয়ার্ডরা গোল করতে পারেনি। ফলে ম্যাচ ড্র হয়েছে; কিন্তু হামজা নিজের জাত ছিনিয়েছেন এই ম্যাচে। বাংলাদেশ মাতিয়ে অবশেষে যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন তিনি। আজ সকালে ঢাকা থেকে সিলেট এরপর সেখান থেকে দুপুর ১২টায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে বিমানে উঠেছেন তিনি। বাংলাদেশের হয়ে খেলার জন্য গত ১৭ মার্চ দেশে আসেন হামজা। সিলেটে নামেন বিমান থেকে। এরপর সড়ক পথে যান গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানাঘাটে। সেখান থেকে ১৮ মার্চ আসেন ঢাকায়। যোগ দেন দলের সঙ্গে। ২১ মার্চ যান শিলংয়ে ভারতের বিপক্ষে খেলার জন্য। ২৫ মার্চ ছিল শিলংয়ের জওয়াহেরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে বাংলাদেশ খেলে স্বাগতিক ভারতের বিপক্ষে। গোলশূন্য ড্র করলেও হামজা তার খেলা দিয়ে সবার মন জয় করে নিয়েছেন।ভারতের বিপক্ষে খেলার পরদিনই ঢাকায় ফিরে আসেন বাংলাদেশ দলের সঙ্গে। আপাতত জাতীয় দলের কোনো অ্যাসাইনমেন্ট না থাকায় যুক্তরাজ্য ফিরে যাচ্ছেন ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা লেস্টার সিটির এই ফুটবলার।

ট্যাগস :

যুক্তরাজ্য ফিরে গেলেন হামজা চৌধুরী

আপডেট সময় : ০৩:২১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫