যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মামা-ভাগ্নের মৃত্যু
- আপডেট সময় : ০৬:১৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ২০৩ বার পঠিত

চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগ্নে নিহত হয়েছেন। আজ সকালে সদরের শশরা ইউনিয়নের চুনিয়াপাড়া ভবাইনগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-শহরের রামনগর এলাকার ডাক্তার আসির উদ্দিনের ছেলে ও ফুলবাড়ী উপজেলার এলোয়ারি ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশীলদার) বাবুল হোসেন ও শহরের রামনগর এলাকার মাসুম আহমেদের ছেলে একই ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার অপারেটর সোয়ান। বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ জিন্নাহ আল মামুন।
ইউপি চেয়ারম্যান মোকছেদ রানা জানান, বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি বাস বিরামপুর হতে দিনাজপুর আসার পথে মহাসড়কের চুনিয়াপাড়া বাজারের ঢোকার সময় বিপরীতগামী পালসার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলে মৃত্যু বরন করে। নিহত দুজন ই সম্পর্কে মামা ভাগ্নে। তবে গাড়ীর ড্রাইভার ঘটনাস্থলে গাড়ী রেখে পালিয়ে যায়।




















