ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এবার কঠোর অবস্থানে বিআরটিএ চট্টগ্রাম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ২০২ বার পঠিত

মেজবাহ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম।

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এবার কঠোর অবস্থানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রামের কর্মকর্তা। গত তিন দিন ধরে এক টানা অভিযান চালাচ্ছেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেরা। বৃহস্পতিবারও পাঁচ সদস্যদের ৫টি টিম নগরীর বিভিন্ন বাস টার্মিনাল ও বাস স্টেশনের অভিযান চালান। আজ শুক্রবারও এ অভিযান অব্যাহত থাকবে বলে বিআরটিএর কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
বুধবার রাতে ঈদযাত্রায়  বাড়তি ভাড়া আদায় করায় ৪ বাস কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নগরীর বহদ্দারহাট, চান্দগাঁও থানার মোড়, কর্ণফুলী সেতু এলাকায় অভিযান পরিচালনা করে বিআরটিএ’র চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী এই জরিমানা আদায় করেন।
বিআরটিএ’র কর্মকর্তারা জানান, নগরী এলাকা থেকে দূরের পথে যাত্রা করা বাসগুলো যেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেজন্য পাঁচটি মাঠে  রাখা হয়েছে।  ৫টি টিম বাস টার্মিনাল ও বাস কাউন্টার এলাকাগুলোতে উপস্থিত থাকবে। তাদের তথ্য অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট (আদালত-১১) ।
চট্টগ্রাম বিআরটিএ’র ডিডি তৌহিদুল হোসেন জানান, ঘরে ফেরা  মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। কোন অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় সহ্য করা হবে না। ভাড়ার তালিকা অনুযায়ী ভাড়া আদায় করতে হবে।

ট্যাগস :

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এবার কঠোর অবস্থানে বিআরটিএ চট্টগ্রাম

আপডেট সময় : ০৪:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩