ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

ম্যাচ পাতানোর অভিযোগ নিয়ে যা বললো রাজস্থান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ৬৬১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

আইপিএলে গেল ১৬ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সুপার ওভারে গিয়ে হারে রাজস্থান রয়্যালস। এর তিনদির পর ১৯ এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাত্র ২ রানের জন্য হেরে যায় ফ্র্যাঞ্চাইজিটি। পরিস্থিতি দেখে মনে হয়েছিল, দুটি ম্যাচেই জিততে পারতো রাজস্থান। কিন্তু শেষ পর্যন্ত দলটির হেরে যাওয়া অস্বাভাবিক ঠেকেছে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (আরসিএ) অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানির কাছে। এরপরই রাজস্থানের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ আনেন তিনি। আজ বুধবার এক চিঠিতে জয়দীপ বিহানির এমন অভিযোগের জবাব দিয়েছে রাজস্থান। ফ্র্যাঞ্চাইজিটির দাবি, টিকিট নিয়ে অসন্তোষের কারণেই এমন অভিযোগ বিহানির। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মৌসুমে আগের তুলনায় অনেক কম সংখ্যক টিকিট পেয়েছে আরসিএ। যার ফলে তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সাধারণত প্রতিটি ম্যাচে রাজস্থান রয়্যালস আরসিএকে প্রায় ১ হাজার ৮০০ টিকিট দিত। কিন্তু ২০২৫ সালে এই সংখ্যা কমিয়ে ১ হাজার ২০০ তে নামিয়ে আনা হয়েছে।

রাজস্থানের অভ্যন্তরীণ সূত্রের বরাতে বলা হয়েছে, ‘মৌসুম শুরুর আগেই বিসিসিআই আমাদের স্পষ্ট নির্দেশ দিয়েছিল, যেহেতু আরসিএ ভেঙে দেওয়া হয়েছে, তাই আমরা সব ব্যবস্থা নিয়ে রাজস্থান স্টেট স্পোর্টস কাউন্সিলের (আরএসএসসি) সঙ্গে কাজ করবো। আরসিএ অ্যাডহক কমিটির এক অসন্তুষ্ট সদস্য এবং তার সহযোগীরা অতিরিক্ত পরিমাণ টিকিট দাবি করছেন, যা আমরা মেনে নিচ্ছি না। পুরো নাটকের মূল কারণ এটিই। রাজস্থান ম্যানেজমেন্টও এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়ে বলেছে, ‘আমরা অ্যাডহক কমিটির আহ্বায়কের করা সব অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখান করছি। এ ধরনের প্রকাশ্য মন্তব্য শুধু ভুল এবং বিভ্রান্তিকরই নয় বরং রাজস্থান রয়্যালস, রয়্যাল মাল্টি স্পোর্ট প্রাইভেট লিমিটেড, রাজস্থান স্পোর্টস কাউন্সিল এবং বিসিসিআই-এর সুনাম এবং বিশ্বাসযোগ্যতার ওপরও গুরুতর আঘাত হেনেছে। এটি ক্রিকেটের সততার ওপরও আঘাত।রাজস্থান এ পর্যন্ত ৮ ম্যাচের মাত্র ২টি জিতেছে। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে ফ্র্যাঞ্চাইজিটি।

ট্যাগস :

ম্যাচ পাতানোর অভিযোগ নিয়ে যা বললো রাজস্থান

আপডেট সময় : ০৩:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫