ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

মৌলভীবাজারে র‌্যাব-৯ এর জালে ৩ ডাকাত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ২৭৬ বার পঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে ডাকাতির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। গত রোববার রাতে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল আঞ্চলিক ক্যাম্পের একটি দল। গ্রেফতারকৃতরা হলেন, মৌলভীবাজারের বড়লেখা থানার মিহারী গ্রামের মৃত প্রফুল্ল কুমার দাসের ছেলে নকুল দাস (৪২), কমলগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের আজিম মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৩২) ও একই উপজেলার লালাপুর গ্রামের মৃত বরজান মিয়ার ছেলে হাফিজ মিয়া (৩৯)। গ্রেফতারকৃতরা গত ১৭ মার্চ রাতে গোলাপগঞ্জের ভাদেশ্বরে একটি বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের মাসুরা (বড়বাড়ী) গ্রামের বাসিন্দা আব্দুল হকের বসতঘরে ৭/৮ জনের একটি ডাকাত দল হানা দেয়। এসময় তারা কলাপসিবল গেইটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে আব্দুল হক ও তার পরিবারের সকল সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় আব্দুল হক বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র‌্যাবও তদন্ত এবং ডাকাত ধরতে অভিযান শুরু করে। এক পর্যায়ে প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয় এবং রবিবার রাতে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই তিন ডাকাতকে গ্রেফতার করে র‌্যাব-৯।
এদের বিরুদ্ধে সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন থানায় অস্ত্র, চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

মৌলভীবাজারে র‌্যাব-৯ এর জালে ৩ ডাকাত

আপডেট সময় : ০৭:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩