ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের ৪ ব্যক্তি ভারতে আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ১৮১ বার পঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
পাশ্ববর্তী দেশে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অনুপ্রবেশের অভিযোগে চার বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। গত বুধবার (৩রা মে) ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। তারা হলেন- কাজল মিয়া (৪৫) অংকর মিয়া (২৯), খালেক মিয়া (৫০) ও মোশাইদ আলী (২৮)।
এ বিষয়ে ভারতীয় বিশ্বস্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএসপি (ক্রাইম) অভিমন্যু আর প্রসাদের নেতৃত্বে একটি দল ভারতের অমরপুরের ঠাকুরচেরার ৩ টি বাড়িতে অভিযান চালিয়ে নয়জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে ৫ জন নিজেদের পাসপোর্ট এবং বৈধ কাগজপত্র ভিসা দেখালে পরে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়।
তাদের আশ্রয়দাতা বাড়ির মালিকদেরও গ্রেপ্তার করা হয়। আটক ৪ বাংলাদেশির বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করে ত্রিপুরা পুলিশ।

তদন্তকারী পুলিশ কর্মকর্তা এ বিষয়ে বলেন, তদন্তে এটা বেরিয়ে এসেছে যে সব বাংলাদেশি নাগরিকই একে অপরের সঙ্গে সম্পর্কিত। তবে ভারতীয় আশ্রয়দাতাদের সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই।

মৌলভীবাজারের ৪ ব্যক্তি ভারতে আটক

আপডেট সময় : ০৫:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩