ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

মোস্তারির সেঞ্চুরি বৃথা, টানা দুই হারে সিরিজ খোয়ালো বাংলাদেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৮৭ বার পঠিত

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বড় ব্যবধানের হার দিয়ে সিরিজ শুরু করেছিল টাইগ্রেসরা। এবার দ্বিতীয় ওয়ানডেতেও হেরে এক ম্যাচ হাতে রেখে সিরিজ খুইয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (১১ অক্টোবর) ব্রিসবেনে টস হেরে আগে ব্যাট করতে নেমে রুটা ভালো হয়নি টাইগ্রেসদের। দলীয় ৮ রানের মাথায় তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এরপর চতুর্থ উইকেট জুটিতে ১৯৫ রান যোগ করেন নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি।

তাদের এই জুটি যে কোনো উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে সর্বোচ্চ। আর এটাই যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। ১৩৪ বলে ১৮ চারের সাহায্যে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মোস্তারি। অন্যদিকে ১১৪ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক জ্যোতি। এতে ২২০ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

২২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় অস্ট্রেলিয়া। দুই অজি ব্যাটারই দ্রুত রান তুলতে থাকেন। ১৯.৫ ওভারেই উদ্বোধনী জুটিতে আসে ১৬২ রান। তাতেই জয়ের ভিত পেয়ে যায় অস্ট্রেলিয়া। দ্রুত ফিফটি পূরণের পর ৭০ রানে থামেন ফোবে লিচফিল্ড।

এরপর এলিস পেরিকে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার জর্জিয়া ভোল। সেঞ্চুরি পূরণের পর ১৩১ রানে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৯৭ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৯টি চারে সাজানো। এদিকে ১৯ রানে অপরাজিত থাকেন পেরি।

ট্যাগস :

মোস্তারির সেঞ্চুরি বৃথা, টানা দুই হারে সিরিজ খোয়ালো বাংলাদেশ

আপডেট সময় : ০৫:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬