ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান

মেসির ১০০তম গোলের মাইলফলক অর্জন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ২৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিশ্বকাপ জয়ের ১০০ দিন পর আবারও মেসির জাদুকরী মুগ্ধতা দেখল বিশ্ব। ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে শততম গোলের মাইলফলক ছুঁলেন মেসি। এছাড়া দুর্দান্ত হ্যাটট্রিকে প্রতিপক্ষ কিরাসাওকে গোলে প্লাবিত করে লিওনেল স্কালোনির দল।

লিওনেল স্কালোনির দল আর্জেন্টিনা ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপ দেশ কুরাকাওর সাথে প্রীতি ম্যাচে ৭-০ গোলে জিতেছে। বাংলাদেশ সময় বুধবার সকালে সান্তিয়াগো দেল এস্তেরোতে বিরতির আগে পাঁচ গোল করেন মেসিরা। দ্বিতীয়ার্ধে আসে আরও দুটি গোল।
৯৯ গোল নিয়ে মাঠে নামেন ৩৫ বছর বয়সী মেসি। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ডের গোল সেঞ্চুরি করতে ১৭৪ ম্যাচ লেগেছে।

কুরাকাও গোলরক্ষক এলয় রুম ৯টি সেভ করেন। তা না হলে আর্জেন্টিনার জয়ের ব্যবধান আরও বেড়ে যেত। ম্যাচের ২০ থেকে ৩৭ মিনিটের মধ্যে ১৭ মিনিটে হ্যাটট্রিক করেন মেসি। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই বিশাল জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি।

ইতিহাসের তৃতীয় ফুটবলার হিসেবে ১০০টি আন্তর্জাতিক গোলের রেকর্ড গড়েন এই পিএসজি তারকা। জাতীয় দলের হয়ে মেসি ১৭৪ ম্যাচে ১০২ গোল করেছেন। এই রেকর্ড এর আগে আলি দাইয়া ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে ছিল। ইরানের সাবেক স্ট্রাইকার দাইয়ির আছে ১৪৮ ম্যাচে ১০৯ গোল। ২০০৪ সালের নভেম্বরে তিনি তার শততম গোল করেন। পর্তুগালের ফরোয়ার্ড রোনালদো ১৯৮ ম্যাচে ১২২ গোল করে শীর্ষস্থান ধরে রেখেছেন। তিনি ২০২০ সালে গোলের সেঞ্চুরি স্পর্শ করেন ।

মেসির ১০০তম গোলের মাইলফলক অর্জন

আপডেট সময় : ০২:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩