ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী Logo পুলিশকে ‘ম্যানেজ’ করার মানসিকতাই দুর্নীতির মূল উৎস: হাসনাত আবদুল্লাহ Logo বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে প্রস্তুতি, দেড় মাসের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ

মেসির মায়ামিতে যোগের বিষয়টি পূর্ব অবগত ছিলেন নেইমার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ৩৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইন্টার মায়ামিকে বেছে নিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আনুষ্ঠানিক ঘোষণার আগেই লিওনেল মেসির পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার কথা জানতেন নেইমার। এমনটাই জানিয়েছেন ব্রাজিল তারকা নিজেই।

প্যারিস থেকে এই আর্জেন্টাইন সতীর্থের বিদায় নিয়ে ব্রাজিলের একটি ইউটিউব চ্যানেলে অনুভূতি প্রকাশ করতে গিয়ে নেইমার দাবি করেন, “আমি আগে থেকেই সব জানতাম।”

বর্তমানে ছুটি কাটাতে মায়ামিতে রয়েছেন নেইমার। বুধবার মায়ামি হিট এবং ডেনভার নাগেটসের মধ্যে এনবিএ ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

২০১৩-১৭ সাল থেকে বার্সেলোনায় মেসির সাথে খেলা নেইমার গত দুই মৌসুমে আবারও পিএসজিতে আর্জেন্টাইন সুপারস্টারের সাথে খেলেছেন। নেইমার বলেন, ‘আমি জানতাম সে মায়ামিতে আসবে। আমরা ইতিমধ্যে এ বিষয়ে কথা বলেছি। আমি তাকে জানিয়েছি মায়ামিতে সে বেশ আনন্দেই থাকবে। আমি মেসির জন্য খুব খুশি। একইসঙ্গে চলে যাচ্ছে বলে কিছুটা খারাপ তো লাগছেই।’

ইনজুরিতে জর্জরিত মৌসুমের পর পিএসজিতে নেইমারের ভবিষ্যৎ নিয়েও সংশয় রয়েছে। নেইমারও আত্মবিশ্বাসী যে মেসি মেজর লিগ সকারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে। এ বিষয়ে নেইমার বলেন, ‘এই লিগ আরও জনপ্রিয় হয়ে উঠবে। দর্শকের সংখ্যা বাড়বে এবং এটি কার্যত এখানে ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে। এর সাথে জড়িত প্রত্যেক ব্যক্তি উপকৃত হবে।’

মেসির মায়ামিতে যোগের বিষয়টি পূর্ব অবগত ছিলেন নেইমার

আপডেট সময় : ০৪:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩