ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এক মাসের জল্পনার অবসান, নতুন গল্প নিয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’ Logo বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মাশরাফির শ্রদ্ধা, ফেসবুকে লিখলেন ‘বিনম্র শ্রদ্ধা’ Logo বেলজিয়ামে বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের গুপ্তধন Logo ১৫ আগস্টের আগে অস্থির বাংলাদেশ: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগের কয়েক সপ্তাহে কী ঘটেছিল Logo ধামরাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার Logo বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ Logo ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের নেপথ্যে কারা? ডিজিএমকে ঘিরে নানা প্রশ্ন  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনেও কাটেনি গ্যাস সংকট, দুর্ভোগে ২৬ হাজার গ্রাহক Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি

মেসির উপর চার পর্বের ডকুমেন্টারি সিরিজ সম্প্রচার করবে অ্যাপেল টিভি প্লাস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩ ২০৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাস আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির উপর চার পর্বের একটি ডকুমেন্টারি সিরিজ চালু করার ঘোষণা দিয়েছে।

স্ট্রিমিং প্লাটফর্মটির পক্ষ থেকে মঙ্গলবার (৬ জুন) জানানো হয়েছে, গত ডিসেম্বরে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপে সাত গোল করার পাশাপাশি নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়া ফুটবলের মহাতারকাকে নিয়ে এই সিরিজে ‘পর্দার আড়ালের অনেক দৃশ্যপট’ থাকবে।

এক বিবৃতিতে অ্যাপল টিভি বলেছে, ‘সেখানে মেসি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে তার অসাধারণ ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন। বিশ্বকাপ জয়ের পেছনের নানা ঘটনা তুলে ধরেন তিনি।’

ডকুমেন্টারিটি কবে প্রচারিত হবে তার কোনো তারিখ ঘোষণা করেনি তারা। তবে স্মাগলার এন্টারটেইনমেন্টের ব্যানারে ডকুমেন্টারিটির বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছে প্যারিস, কাতার এবং আর্জেন্টিনায়।

এই সিরিজে আর্জেন্টিনার হয়ে ২০০৫ সালে অভিষেক হওয়া মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের চূড়ান্ত পরিণতি জানা যাবে। অভিষেক ম্যাচে বিকল্প হিসেবে মাঠে নামার মাত্র দুই মিনিট পর লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মেসিকে। সেই সঙ্গে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে মেসির পরাজিত হওয়ার নানা ঘটনাও রয়েছে।

সাতবারের ব্যালন ডি’অর খেতাব জয়ী এই কিংবদন্তি ফুটবল তারকাকে নিয়ে নির্মিত তথ্যচিত্রটি শেষ হবে গত বছর ক্যারিয়ারের পঞ্চম সময়ে বিশ্বকাপ ট্রফি গ্রহণের দৃশ্য দেখানোর মাধ্যমে।

মেসির উপর চার পর্বের ডকুমেন্টারি সিরিজ সম্প্রচার করবে অ্যাপেল টিভি প্লাস

আপডেট সময় : ০৩:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩