ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

মেয়র তাপসের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ২রা মে প্রতিবেদন ধার্য করেছেন আদালত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ২৬০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ফেসবুকে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে আগামী ২রা মে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন আদালত। রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ী-কর্মচারীর সংঘর্ষের ঘটনায় ফেসবুকে মিথ্যাচার ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়েছে।

রবিবার (১৯ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করেন।

২৮ এপ্রিল ২০২২ তারিখে, শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে বেনামী ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম মামলাটি করেন। মামলায় দুইজনের নাম ও তিনটি পেজের নাম উল্লেখ রয়েছে।

জানা যায়, রকিবুর রহমান ফাহিম নামের একটি ফেসবুক আইডি থেকে বাংলাদেশ টাইমস প্রকাশিত একটি ভিডিও শেয়ার করা হয়। তাজউদ্দিন আহমেদ রাসেল নামের একটি ফেসবুক আইডি থেকে আইনিউজবিডি নামের পেজে প্রকাশিত ভিডিওটি শেয়ার করেন তিনি।
এছাড়া ইলিয়াস হোসেন মিডিয়া নামের একটি পেজ থেকে ভিডিওটি প্রচার করা হয়। এসব ফেসবুক পেজ ও আইডিতে প্রকাশিত ভিডিওগুলোতে মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য পোস্ট করা হয়েছে বলে জানা গেছে।

মেয়র তাপসের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ২রা মে প্রতিবেদন ধার্য করেছেন আদালত

আপডেট সময় : ০১:৪৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩