ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর উপহার ‘ট্যাব’ বিতরণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ২১৯ বার পঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়েছে ট্যাব।
আজ দুপুর সাড়ে ১২ টার দিকে পরিসংখান অফিসের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন নবম-দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ‘ট্যাবলেট’ তুলে দেন জেলা প্রশাসক মৌলভীবাজার মীর নাহিদ আহ্সান।
প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান বলেন, জনশুমারি ও গৃহগণনা-২০২২-এ ব্যবহৃত দুই লক্ষ ট্যাবলেট সারাদেশের মেধাবী শিক্ষার্থীদের হাতে হস্তান্তর করার গাইড লাইন দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনার আলোকে মৌলভীবাজার জেলার এমপিওভুক্ত সকল মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল এর সভাপতিত্বে মৌলভীবাজার পৌরসভার ছয়টি সরকারি ও এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির মোট ৪৮ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এসব ট্যাবলেট তুলে দেওয়া হয়।
আগামী সপ্তাহের মধ্য্য জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির মোট ১ হাজার ৯৮ জন শিক্ষার্থীর হাতে এই ‘ট্যাবলেট’ দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, উপ-পরিচালক স্থানীয় সরকার মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শাহীনা আক্তার জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক সৌরভ পাল মিঠুন, উপজেলা নির্বাহী অফিসার সদর মো. শরীফ উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর উপহার ‘ট্যাব’ বিতরণ

আপডেট সময় : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩