ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান

মুরাদনগরে গণপিটুনিতে ডাকাত সদস্য নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ১৮৩ বার পঠিত

কুমিল্লা ব্যুারো:
কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে জামাল ওরফে সোহেল (৩১) নামে আরেক ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বাবুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত সদস্য জামাল ওরফে সোহেল পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার খয়রাবাদ গ্রামের মতিন সরকারের ছেলে। তার বিরুদ্ধে দেবিদ্বার ও বুড়িচং থানায় ডাকাতি ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে বাবুটিপাড়া গ্রামের মাহাবুব মিয়ার বাড়িতে একটি ডাকাত দল হানা দেয়। এ সময় বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা বাড়িতে ডাকাত ধরা পড়েছে এমন শোর-চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে ডাকাতদলকে প্রতিহত করার চেষ্টা করে। এ সময় ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে গেলেও জামাল ওরফে সোহেল জনতার হাতে ধরা পড়ে। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে ডাকাত সদস্য জামাল ওরফে সোহেল নিহত হয়।
মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, গণপিটুনিতে নিহত জামাল ওরফে সোহেল একজন পেশাদার ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে দেবিদ্বার ও বুড়িচং থানায় ডাকাতি ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি দিবাগত শুক্রবার মধ্যরাতে উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে শ^শুরের ঘর থেকে শ্যালক দুলাভাইকে টেনে হিছড়ে বের করে আনে। তখন গণপিটুনি দিয়ে কাজিয়াতল গ্রামের আবদুস ছালামের ছেলে নুরু মিয়া ও পালাসুতা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ইসমাইল হোসেনকে হত্যার করে। তবে ওই নিহতরা ডাকাত কিনা সেটি কোন সূত্রে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মুরাদনগরে গণপিটুনিতে ডাকাত সদস্য নিহত

আপডেট সময় : ০৬:৫৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩