ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

মির্জা ফখরুলের কাছে যে কোন কিছুই ফাঁদ মনে হয়-শিক্ষামন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩১:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ২২৮ বার পঠিত

সুজন আহম্মেদ,চাঁদপুর প্রতিনিধি:
মির্জা ফখরুলদের কাছে যে কোন কিছুই ফাঁদ মনে হয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা:দীপু মনি এমপি। আজ বিকেলে চাঁদপুর গনি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কোড়ালিয়া ছাত্র ও যুব সমাজের আয়োজনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পূর্বের নির্বাচন গুলো অবাধ্য সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে এবারও সুন্দরভাবে সম্পন্ন হবে।
তিনি আরো বলেন, বিএনপির সুষ্ঠু ও স্বাভাবিকভাবে রাজনৈতিক ধারায় নেই। তারা সবার জন্য সারাক্ষণ ফাঁদ পাততে পাততে এখন যে কোনো জায়গায় যা কিছু দেখেন সকল উদ্যোগকে ফাঁদেই মনে হয়। তাদের চিন্তাটাই একটি বিকৃত পর্যায়ে পৌঁছে গেছে। সরকারের সদিচ্ছা সময়মত একটি নির্বাচন করা। সেটাকেও তারা তাদের বিকৃত মস্তিষ্ক দিয়ে ফাঁদ হিসেবে দেখছে। তারা যত দ্রুত সুস্থ ধারায় ফিরে আসতে পারে তাদের জন্য মঙ্গল দেশের জন্যও মঙ্গল।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান বাবুল, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, এডভোকেট হেলাল সহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় দুস্ত ও অসহায় দুই শতাধিক নারী ও পুরুষের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।

মির্জা ফখরুলের কাছে যে কোন কিছুই ফাঁদ মনে হয়-শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৭:৩১:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩