ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

‘মা হলেই মানুষ বলে মোটা হয়ে গেছি’—কিয়ারা আদভানি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৮৩ বার পঠিত

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি সম্প্রতি মাতৃত্ব, নারীর শারীরিক পরিবর্তন এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা কথা বলেছেন। মা হওয়ার পর একজন নারীকে কী ধরনের সামাজিক চাপ ও মন্তব্যের মুখোমুখি হতে হয়, সে বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, মাতৃত্ব তার জীবনকে গভীরভাবে পরিবর্তন করেছে। তার মতে, এই অভিজ্ঞতা তাকে ব্যক্তি হিসেবে আরও সমৃদ্ধ করেছে এবং জীবন, নিজস্ব সত্তা ও পৃথিবীকে নতুনভাবে বুঝতে সাহায্য করেছে।

অভিনেত্রীর ভাষায়, মাতৃত্বের যাত্রা তার দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে। তিনি মনে করেন, ভবিষ্যতে যেসব নির্মাতা তার সঙ্গে কাজ করবেন, তারা অভিনয়ের ক্ষেত্রে তার আরও পরিণত ও সমৃদ্ধ রূপ দেখতে পাবেন।

তবে সন্তান জন্ম দেওয়ার পর নারীদের প্রতি সমাজের আচরণ নিয়ে হতাশাও প্রকাশ করেন কিয়ারা। তিনি বলেন, গর্ভাবস্থায় মানুষ একজন নারীর প্রশংসায় পঞ্চমুখ থাকে। তখন সবাই বলে, তার মুখে উজ্জ্বলতা এসেছে, তাকে অনেক সুন্দর দেখাচ্ছে। কিন্তু সন্তান জন্মের পরপরই সেই দৃষ্টিভঙ্গি বদলে যায়। তখন অনেকেই তার ওজন বা শারীরিক গঠন নিয়ে মন্তব্য করতে শুরু করেন।

কিয়ারার মতে, গর্ভাবস্থায় একজন নারীকে বিশেষ সম্মান ও গুরুত্ব দেওয়া হলেও সন্তান জন্মের পর সমাজ দ্রুত আশা করে তিনি আগের মতো শারীরিক গঠনে ফিরে যাবেন এবং স্বাভাবিক জীবনের গতি পুনরুদ্ধার করবেন। অথচ প্রসব-পরবর্তী সময়টিই একজন নারীর জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। এ সময় তার শারীরিক ও মানসিকভাবে সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন হয়।

উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই কিয়ারা আদভানি ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার ঘরে কন্যাসন্তান সারায়াহর জন্ম হয়। বর্তমানে মাতৃত্বের দায়িত্ব পালনের পাশাপাশি কন্নড় তারকা যশের সঙ্গে ‘টক্সিক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

মাতৃত্ব ও বডি শেমিংয়ের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে কিয়ারার এই বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে।

ট্যাগস :

‘মা হলেই মানুষ বলে মোটা হয়ে গেছি’—কিয়ারা আদভানি

আপডেট সময় : ০৩:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬