ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া চৌমাথা সড়কের বেহাল দশা, সংস্কারে আশ্বাস দিলেন এমপি ইলেন ভুট্টা Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ

মার্চ মাসটাই বাবা ছেলে নিয়ে নিয়েছে: বুবলী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ৫২০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন ছিল গতকাল (২৮ মার্চ)। ৪৬ বছরে পা রাখা এ তারকা অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। তার দুই ছেলে আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর বিশেষ আয়োজন জন্মদিনটি পালন করেছে। সেকথা বীরের মা চিত্রনায়িকা বুবলী তার ফেসবুকে জানিয়েছেন।শাকিবের সঙ্গে বীরের কেক কাটার কয়েকটি ছবি বুবলী তার ফেসবুকে প্রকাশ করেছেন। এর ক্যাপশনে লিখেছেন, ‘পুরো মার্চ মাসটাই বাবা ছেলে নিয়ে নিয়েছে জন্মদিনের সেলিব্রেশনে, মনে হয় যেনো এস কে মাস।বুবলীর প্রকাশ করা এ ছবিতে দেখা যাচ্ছে, বাবা শাকিবকে জন্মদিনের কেক খাইয়ে দিচ্ছে বীর। সে সময় তারা খুনসুটিতে মেতেছেন। শাকিব বীরকে আদর করছেন। এ ছবি দেখে শাকিব-বুবলীর অনুরাগীরা ভীষণ প্রশংসা করছেন। পুষ্প নামের একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘বাবা ছেলের সুন্দর মুহূর্ত। ফ্রেমে বন্দি হয়ে গেলো চমৎকার সময়টা।’ মো. মামুন নামের একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ দারুণ একটা পিকচার।অন্যদিকে শাকিবের প্রথম সংসারের ছেলে আব্রাম খান জয়ও বাবার জন্মদিনে কেক কেটেছেন। সেই ছবি আব্রামের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস তার ফেসবুকে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না, বাবা ছেলে এই এক অন্যরকম বন্ধন, যাকে বলে আত্মার বন্ধন, শুধুমাত্র দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন। বাবা ছেলে খুনসুটিতে মেতে ছিল জন্মদিনের সারাটা দিন।এদিকে পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত দুই সিনেমা, ‘অন্তরাত্মা’ ও ‘বরবাদ’। এরই মধ্যে সিনেমাটি তার অনুরাগীদের মাঝে সাড়া ফেলেছে।

ট্যাগস :

মার্চ মাসটাই বাবা ছেলে নিয়ে নিয়েছে: বুবলী

আপডেট সময় : ০২:৫৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫