ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা Logo বাবাকে দেওয়া কথা রাখলেন শেওয়াগপুত্র, খেললেন মহাকাব্যিক ইনিংস Logo কাগজপত্র না থাকায় ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম স্থগিত Logo ঢাকার বস্তিকে ‘দিল্লি’ দাবি চীনা ভ্লগারদের: কঠোর ব্যবস্থার আহ্বান ভারতের Logo জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় Logo গবেষণার সুফল কৃষকের মাঠে পৌঁছাতে হবে: গাকৃবি উপাচার্য Logo মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

মামলা সম্পর্কে যা বললেন অপু বিশ্বাস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ২৮৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ইউটিউব চ্যানেল হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিনেত্রী অপু বিশ্বাসের নামে মামলা করেছেন সিমি ইসলাম কলি নামের একজন প্রযোজক। গত ২৪ আগস্ট ঢাকায় একটি আদালতে মামলাটি করা হয়। মামলা নম্বর ১১৩৬/২০২৪। অপু বিশ্বাস ছাড়াও মামলার দুই আসামি কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও জাহিদুল ইসলাম আপন।

প্রযোজক সিমির দাবি, তার ইউটিউব চ্যানেল হ্যাক করেছেন অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম আপন। পুলিশকে বিষয়টি অবগত করে ইতিমধ্যে সাধারণ ডায়েরি ও প্রযোজক সমিতির মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সমাধান না পেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।

রপর চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার জন্য ১০ লাখ টাকা চাওয়া হয় সিমির কাছে। জানানো হয় অপু বিশ্বাসের পক্ষ থেকে এটি চাওয়া হয়েছে। দর-কষাকষির পর চ্যানেলটি ফিরে পাওয়ার আশায় হিরো আলমকে ৫ লাখ টাকা দেন সিমি। টাকা পেয়ে চ্যানেলটি ফিরিয়ে দেন তাঁরা। কিন্তু সিমি দেখতে পান, তাঁর চ্যানেলে থাকা আগের ভিডিওগুলো নেই।

বিষয়টি অপু বিশ্বাস ও হিরো আলমকে জানান সিমি। কিন্তু তারা ভিডিওগুলো ফিরিয়ে দিতে কালক্ষেপণ করেন। বিষয়টি নিয়ে চলচ্চিত্র প্রযোজক সমিতিতেও অভিযোগ করা হয়। কিন্তু কোনো সমাধান না পেয়ে আদালতের দ্বারস্থ হন সিমি।

কিন্তু এই মামলা নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘এটা তো অনেক আগের ঘটনা। উনি (কলি) এখন আবার কেন এ বিষয়টা আলোচনায় আনলেন জানি না। আমি সাংবাদিকদের মাধ্যমে খবরটা শুনলাম। এ বিষয়ে আমি অবগত নই। চ্যানেল আমার নামে হলেও আমি এসব দেখি না। আমার অ্যাডমিন বিষয়গুলো দেখে থাকে।

কলি সিনেমার মানুষ। এখন সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা শোচনীয়। তাই নিজেরা নিজেরা এসব নিয়ে বিতর্ক তৈরি করতে চাই না। কথা বলে উনি (কলি) হঠাৎ করে কেন এত কষ্ট পেলেন সেটা জানার চেষ্টা করি আগে। কথা বলার পর বাকি সিদ্ধান্ত নেব’- যোগ করেন অপু বিশ্বাস।

ট্যাগস :

মামলা সম্পর্কে যা বললেন অপু বিশ্বাস

আপডেট সময় : ০৩:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪