ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান Logo কক্সবাজারের চারটি সংসদীয় এলাকায় মিলিয়ে মোট ২৮ হাজার ৬৩০টি পোস্টাল ভোট Logo ভোটকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। Logo পাকিস্তানের খেলার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে বিসিসিআই Logo দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে এ যেনো এক ঈদ উল্লাস, কিন্তু অভিযোগ যাত্রীদের।-

মামলা থাকায় গ্রেফতার নুসরাত ফারিয়া বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ২৭২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেফতার করা হয়েছে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।তিনি বলেন, তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে। না করলে তো আপনারাই প্রশ্ন তুলতেন। তবে এ বিষয়ে তদন্ত হচ্ছে। নির্দোষ প্রমাণ হলে ছেড়ে দেওয়া হবে।নুসরাত ফারিয়ার গ্রেফতারের বিষয়টি নিয়ে সংস্কৃতি উপদেষ্টার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা ওনার ব্যক্তিগত মতামত হতে পারে।যারা জুলাই গণহত্যায় প্রকৃত অপরাধী তারাই যাতে গ্রেফতার হয়, কেউ যেন ভোগান্তির শিকার না হয়, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ট্যাগস :

মামলা থাকায় গ্রেফতার নুসরাত ফারিয়া বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০২:৩৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫