ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া চৌমাথা সড়কের বেহাল দশা, সংস্কারে আশ্বাস দিলেন এমপি ইলেন ভুট্টা Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ

মানিকছড়িতে মাহেন্দ্র ও সিএনজি সংঘর্ষে নিহত ১

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ১৫২ বার পঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
পার্বত্য খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বোনের বাড়িতে ঈদের আনন্দ উপভোগ করতে বেড়াতে আসার পথে সিএনজি ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে উপজেলার গোদারপাড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন সড়কে মানিকছড়িগামী সিএনজি ও চট্টগ্রামগামী মাহেন্দ্র পিক-আপের সংঘর্ষে মোঃ মাসুদ(১৭) নামে এক কিশোর ঘটনাস্থলে নিহত হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে, স্থানীয় মানুষজন ও পুলিশ দ্রুত ছুটে গিয়ে আহতদের মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. মহি উদ্দীন মো. মাসুদ (১৭)কে মৃত ঘোষণা করেন। সে রোসাংগিরি এলাকার ওহিদুল আলমের ছেলে। চিকিৎসক বলেন, মো. মাসুদ হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তারা হলেন তাসনুফা আলম(১৪), রুমি আক্তার(১৭), আনাস(৯), রিতু আক্তার(১৮) ও এনায়েত ইসলাম(১৮)। এদের মধ্যে ২ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি এলাকার ওহিদুল আলম ও খোরশেদ আলম পরিবারের সদস্য।
থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. আজগর হোসেন জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি ও মাহেন্দ্র পুলিশ হেফাজতে আনা হয়েছে। আহতদের চিকিৎসার বিষয়ে পুলিশ নজরদারি করছে এবং নিহতের সুরতহাল শেষে আইনানুগ ব্যবস্থা নেয়ার কাজ চলছে।

মানিকছড়িতে মাহেন্দ্র ও সিএনজি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় : ০৪:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩