ঢাকা ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস Logo অপরাধ জগতের গটফাদার মোল্লা কাউসার ব্যারের হাতে গ্রেফতার। Logo বেতন-ভাতা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের আন্দোলনের Logo নাহিদ রানার ঝড়: পাকিস্তানের পাঁচ উইকেট একাই তুলে নিলেন বাংলাদেশের পেস মাস্টার Logo জাইমা রহমান আজ মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে Logo ‘ব্যর্থ প্রেমের’ নায়ক বাপ্পারাজের জন্মদিন উদযাপন Logo হিরো আলম জামিনের পর সাংবাদিকদের সামনে আসবেন Logo আগামীকাল সংসদে উপস্থিত থেকে ভাষণ দিবেন রাষ্ট্রপতি Logo বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ইরানের দাবি: যুক্তরাষ্ট্র তেলের বাজার নিয়ন্ত্রণে ভুয়া তথ্য ছড়িয়ে দিচ্ছে

মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ৫

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ১৩৮ বার পঠিত

এস.এম.নুরুজ্জামান, মানিকগঞ্জ প্রতিনিধি:
বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন মানিকগঞ্জে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সকাল সাড়ে সাতটার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার সেওতা মানরা এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন জানান, অবরোধ সমর্থনে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করে। মিছিলটি সেওতা হয়ে মানরা এলাকা দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উঠতে গেলে পুলিশ ধাওয়া করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ যাদু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন কসাইসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছে বিএনপি নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।

এদিকে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানিকগঞ্জ শহরসহ ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। মোটরসাইকেলে মহড়াও দিচ্ছে তারা। সড়কে পুলিশ ও র‌্যাব টহল দিচ্ছে

মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ৫

আপডেট সময় : ০৬:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩