ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়। 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১৫১ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ আগস্ট সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ। সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম।  মতবিনিময় সভায় জেলার শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি, শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষাঙ্গনের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা, প্রযুক্তি ও ব্যবহারিক জ্ঞানসহ বিভিন্ন দক্ষতায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা বলেন, একটি জেলার সামগ্রিক উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেন। সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। তারা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় তুলে ধরেন এবং জেলার শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
ট্যাগস :

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়। 

আপডেট সময় : ০৪:৩৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬