ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

মানবাধিকার ইস্যুতে ইইউকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৮৮ বার পঠিত

মানবাধিকার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছে ইরান। তেহরানের দাবি, একদিকে মানবাধিকার রক্ষার কথা বলা হলেও অন্যদিকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে সমর্থন দেওয়া হচ্ছে, যা পরস্পরবিরোধী ও অগ্রহণযোগ্য।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তানীতিবিষয়ক প্রধান কাজা কাল্লাস সম্প্রতি ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করেন, তার জবাবেই এই প্রতিক্রিয়া জানান তিনি।

ইসমাইল বাঘেই বলেন, যদি বেসামরিক মানুষ এবং গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত হামলায় ইউরোপীয় ইউনিয়ন লজিস্টিক বা প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে, তাহলে একই সঙ্গে মানবাধিকার রক্ষার দাবি তাদের জন্য বিশ্বাসযোগ্য থাকে না।

তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে প্রাণহানি এবং শিশুদের মৃত্যুর ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো সহমর্মিতা প্রকাশ করা হয়নি। পাশাপাশি এসব হামলার সময় সংঘটিত বলে ইরানের দাবি করা সম্ভাব্য যুদ্ধাপরাধের ঘটনাগুলোরও নিন্দা জানাতে ইইউ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষায়, ইউরোপীয় ইউনিয়নের এমন অবস্থান ‘অশুভকে স্বাভাবিকীকরণ’ এবং ‘ভণ্ডামির অন্যতম নির্মম উদাহরণ’।

তবে ইরানের এসব অভিযোগের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

ট্যাগস :

মানবাধিকার ইস্যুতে ইইউকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান

আপডেট সময় : ০২:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬