ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

মাধবপুরে সড়কের দুই পাশে মরা গাছ, পথচারীদের জন্য মরণফাঁদ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ১৫৪ বার পঠিত

হীরেশ ভট্টাচার্য্য হিরো, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা-হরষপুর সড়কের দুই পাশে সারি সারি বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এসব গাছের চারা অনেকগুলো মরে গেছে। রাস্তার দুইপাশে কয়েকশ মরা গাছ পথচারীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন চালকরা। কয়েক বছর ধরে সামাজিক বনায়নের এসব গাছ মরে থাকলেও কাটার উদ্যোগ নেয়নি মাধবপুর উপজেলার এলজিইডি ও বন বিভাগ। ঝড় বৃষ্টির সময় মরা গাছের ডাল ভেঙ্গে ঘটছে দুর্ঘটনা। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এসব মরা গাছ অপসারণের জন্য আহ্বান জানান পথচারীরা।

আজ সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মনতলা-হরষপুর সড়কের কালিকাপুর মোড় থেকে চৌমুহনী বাজার পর্যন্ত রাস্তার দুপাশে শতাধিক শিশু আকাশমনি ও বেলজিয়াম গাছ মরে গেছে। এসব গাছের ডাল প্রায়ই ভেঙ্গে পড়ছে রাস্তায়। মরা গাছের ডালপালা রাস্তার দিকে হেলে থাকায় ঝুঁিক নিয়ে যানবাহন চলাচল করছে।

কালিকাপুর গ্রামের সিএনজি ও অটোরিক্সা চালক দুধ মিয়া জানান, ঝড় বৃষ্টির ছাড়াও সড়কে ভয় লাগে। কখন যে গাছ ভেঙ্গে পড়ে গাড়ির উপর। সব সময় আতংক কাজ করে। অধিকাংশ মরা গাছ পোকা খেয়ে নরম করে ফেলেছে।

রঘুনন্দন রেঞ্জের কর্মকর্তা খলিলুর রহমান জানান, আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তাদের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুতই নাম্বারিং করে গাছগুলো কাটার ব্যবস্থা করা হবে।

মাধবপুরে সড়কের দুই পাশে মরা গাছ, পথচারীদের জন্য মরণফাঁদ

আপডেট সময় : ০৬:৪২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩