মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৬:২৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ২৪৭ বার পঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানাধীন কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫’শ গ্রাম গাঁজাসহ একটি মোটরসাইকেল।
৩১ মে বুধবার রাতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে কার্পাসডাঙ্গা ক্যাম্পের এসআই(নিঃ) ইমরান হোসেন, এএসআই(নি:) মোঃ মসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় দর্শনা টু কার্পাসডাঙ্গা মুজিবনগর সড়কে গাঁজা নিয়ে যাচ্ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগেই ঘটনাস্থলের আশপাশের অবস্থান করেন। এসময় রাত আনুমানিক ১১টার দিকে বাঘাডাঙ্গা (নতুনপাড়া) গ্রামস্থ বাঘাডাঙ্গা (নতুনপাড়া) জামে মসজিদের সামনে কার্পাসডাঙ্গা হতে দর্শনাগামী পাকা রাস্তার উপর থেকে YAMAHA FZ S ১৫০ সিসি মোটরসাইকেলসহ দুইজনকে গতিরোধ করে উপজেলার দর্শনা থানাধীন সদাবরি গ্রামের মোশারফ হোসেনের ছেলে মামুন হোসেন (২৬) ও মিজানুর ইসলামের ছেলে মোঃ মনিরুল ইসলাম (২০) দ্বয়ের কাছ থেকে ৫’শ গ্রাম গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।






















