ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন Logo সিরিজ টিকিয়ে রাখার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বিশ্বকাপ জিতলে মেসির সামনে নবম ব্যালন ডি’অর জয়ের সুযোগ Logo ইরানে সেতু-রেলস্টেশনসহ বেসামরিক স্থাপনায় মার্কিন হামলা, নিহত ৭ Logo ‘দেশ ভয়াবহ সংকটে, ঐক্যবদ্ধ হয়েই তা মোকাবিলা করতে হবে’—প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ঢাকাসহ ১৩ অঞ্চলে সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত Logo র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা Logo ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাত্র তিন দিনের ব্যবধানে আরেক রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ২৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মাত্র তিন দিনে ব্যবধানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আরেক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ২০ মে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সাধুর মোড় এলাকার রহিমা লজ থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহত ছাত্রের নাম সামিউর রহমান। সে রুয়েটের বিএসসি ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তিনি রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার নর্থ রোডের বাসিন্দা আবদুর রহমান সরকারের ছেলে।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে ফায়ার সার্ভিস কর্মীরা ছাত্রাবাসের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। পরে লাশ বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, শনিবার রাতে হোস্টেলে থাকা অন্যরা তাকে ফোন করে কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পায়। এ সময় দরজা ভাঙতে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তা চাওয়া হয়।

পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের স্টেশন অফিসার লতিফুর বারীর নেতৃত্বে একটি দল দরজার তালা ভেঙ্গে দিলে সামিউর রহমানের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আলামত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে সামিউর রহমান আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। রুয়েট শিক্ষার্থীর বিরুদ্ধে অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে বলে জানান বোয়ালিয়া থানার ওসি।

মাত্র তিন দিনের ব্যবধানে আরেক রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩