ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

মাঝিগাছায় প্রেমিক ও পিতার মৃত্যুর ঘটনায় প্রেমিকার বাবা ও চাচা গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩১:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ১৫৪ বার পঠিত

কুমিল্লা ব্যুারো চীফ:
কুমিল্লায় প্রেমিকার পরিবারের পিটুনিতে প্রেমিকের মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবার। এ ঘটনায় মামলা দায়েরের ৪ ঘন্টার মধ্যে প্রেমিকার বাবা ও চাচাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
আজ দুপুরে র‌্যাব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন কুমিল্লা সদরের মধ্যম মাঝিগাছা (ফুল মিয়ার বাড়ী) এলাকার মৃত রঞ্জু মিয়ার ছেলে রওশন মিয়া ওরফে মুজা মিয়া (৪০) ও জাহাঙ্গীর মিয়া (৩২)।
র‌্যাব জানায়, গত ৭ মে সাংবাদিকদের সাথে ছেলের মৃত্যু সংবাদের বিষয়ে কথা বলার সময় কুমিল্লা সদরের মধ্যম মাঝিগাছা গ্রামের বাসিন্দা হিরন মিয়া হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। সদরের মধ্যম মাঝিগাছা গ্রামের রোশন মিয়ার মেয়ে তন্বী আক্তারের সাথে স্থানীয় চা দোকানদার হিরন মিয়ার পুত্র মোহাম্মদ মাহিনের প্রায় ১ বছরের প্রেমের সম্পর্ক চলমান ছিল। কিন্তু মেয়ের পরিবারের পক্ষ হতে তাদের এ সম্পর্ক মেনে নেওয়া হয়নি যার ফলে মেয়ের পরিবারের লোকজন বিভিন্ন সময় মাহিনকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকিসহ ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। এরই জের ধরে গত ৪ মে রাতে মেয়ের বাবা রওশন মিয়া ও মেয়ের চাচা জাহাঙ্গীর আলম মাহিনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ডেকে এনে বেধড়ক মারধর করে। এসময় তারা মাহিনের মাথায় ও বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন মাহিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করায়। হাসপাতাল থেকে চিকিৎসা ও ছাড়পত্র প্রদানের পর গত ৫ মে পরিবারের লোকজন নিজ বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে রেখে সেবা শুশ্রুষা করতে থাকে। পরবর্তীতে গত ৭ মে দুপুরে মাহিন হঠাৎ অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন পুনরায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ছেলের মৃত্যুতে শোকাহত বাবা হিরন মিয়া অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।
উক্ত ঘটনা জানাজানি হলে মেয়ের বাবা, মেয়ের চাচা ও পরিবারের লোকজন বাড়ি তালাবদ্ধ করে আত্নগোপনে চলে যায়। এ ঘটনায় মাহিনের মা রুজিনা বেগম গত ৭ মে রাতে বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলা দায়েরের ৪ ঘন্টার মধ্যে ৭ মে রাতে কুমিল্লা সদর এলাকা হতে উক্ত মামলার ১ নং আসামী রওশন মিয়া ওরফে মুজা মিয়া ও ২ নং আসামী জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয় র‌্যাবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, মেয়ের বাবা ও তার পরিবারের লোকজন মেয়ে তন্বীর সাথে নিহত মাহিনের সম্পর্ক মেনে নিতে পারেননি। এরই প্রেক্ষিতে মেয়ের বাড়ির লোকজন প্রাথমিকভাবে মাহিনকে বার বার তাগাদা দিলেও মাহিন তার প্রেমের সম্পর্ক চালিয়ে যেতে থাকে। তাই আসামীদ্বয় ক্ষিপ্ত হয়ে মাহিনকে অমানুষিক নির্যাতন করে ।
র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাঝিগাছায় প্রেমিক ও পিতার মৃত্যুর ঘটনায় প্রেমিকার বাবা ও চাচা গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩১:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩