ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

মাঝরাতে ক্ষেপেছেন পরীমনি, দুষলেন গণমাধ্যমকে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৪:২০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ৪১০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

মাঝরাতে হঠাৎ ক্ষেপেছিলেন ঢালিউড তারকা পরীমনি। থানায় তার বিরুদ্ধে হওয়া একটি অভিযোগের ওপর ভিত্তি করে খবর প্রকাশ করায় দুষেছেন গণমাধ্যমকে। অভিনেত্রীর ক্ষোভ মূলত তার বক্তব্য ছাড়া কেবল অভিযোগকারীর লিখিত অভিযোগের ওপর ভিত্তি করে খবর প্রকাশ করায়। গতরাতে থানায় অভিযোগ দায়ের করার ঠিক পর পর জাগো নিউজ যোগাযোগ করে পরিমনির সঙ্গে। সে সময় এই অভিনেত্রী নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি জানান অসহায় একজন তরুণীকে খন্ডকালীন কাজের জন্য বাড়িতে জায়গা দিয়েছিলেন। কিন্তু কিছুদিন না যেতেই ওই তরুণীর কর্মকাণ্ডে সন্দেহ তৈরি হয় পরিমনির। এ কারণে তাকে বিদায় করে দিতে চেয়েছিলেন তিনি। তারপর থেকেই শুরু হয় জটিলতা। এ নিয়ে অভিনেত্রীর পুরো বক্তব্য তুলে ধরে জাগো নিউজ।গতকাল দিবাগত রাত পৌনে দুইটায় ফেসবুক লাইভে নিজের বক্তব্য তুলে ধরেন পরীমনি। প্রায় ২১ মিনিটের ওই লাইভে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবিলার কথা জানান এই অভিনেত্রী।লাইভের শুরুতেই নিজের গৃহকর্মী দলটি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আপনারা আমার বিগত জীবনযাপন দেখলেই বুঝবেন, কোনো আত্মীয়স্বজন নিয়ে আমার জীবনযাপন না, আমার পুরো পরিবারটাই হলো আমার স্টাফদের নিয়ে। বিভিন্ন দিবসে তাদের নিয়ে লেখালেখি করতাম। মাদার্স ডে, ফাদার্স ডে যাই বলেন না কেন, কারণ আমি তাদের নিয়েই থাকি। সেখানে একজন আমার গৃহকর্মী দাবি করছে নিজেকে, যার কাজের এক মাসও হয়নি। সে আসলে আমার গৃহকর্মী না।’তার বিরুদ্ধে অভিযোগ আইনিভাবে মোকাবিলা করবেন জানিয়ে অভিনেত্রী পরীমনি আরও বলেন, ‘আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু দিতে চাচ্ছি না কেন জানেন, কারণ আমি আইনের ওপর শ্রদ্ধাশীল।’লাইভের বেশির ভাগ সময় তিনি গণমাধ্যমে আসা খবরে প্রতিক্রিয়া জানান। থানায় অভিযোগের সূত্র ধরে তাকে নিয়ে গণমাধ্যম যেভাবে খবর প্রকাশ করেছে, এতে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন পরীমনি। তিনি বলেন, ‘আমরা কি একটু ওয়েট করতে পারতাম না যারা মিডিয়াকর্মী ছিলাম? তারা আমাকে যেভাবে টর্চারটা করলো, যেভাবে ফলাও করে নিউজটা করা হলো, যেভাবে তার ইন্টারভিউ করা হলো; তার মানে কি আমরা মিডিয়াকর্মী হয়ে তাকে প্রিভিলেজ দিচ্ছি না? যে কেউ যে কারও বিরুদ্ধে জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে? এতে আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না, আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত। যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন?’গতকাল রাত সাড়ে নয়টায় পুলিশ হাজির হয় পরীমনির বাসায়। সে কথা জানিয়ে লাইভে অভিনেত্রী জানান, পুলিশ সদস্যরা বাসার সবাইকে জিজ্ঞাসাবাদ করেছে। লাইভে বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়েন পরীমনি। ফেসবুক লাইভের শেষে তিনি বলেন, ‘এই মিডিয়া ট্রায়াল বন্ধ করেন, জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া।চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এক বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে নায়িকার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার গত বৃহস্পতিবার রাতে ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ করেছেন। পিংকি আক্তার  জানান তিনি আজ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ট্যাগস :

মাঝরাতে ক্ষেপেছেন পরীমনি, দুষলেন গণমাধ্যমকে

আপডেট সময় : ০২:৫৪:২০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫