ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Logo তাহসানকে ঘিরে ভিভো বৈশাখ স্টোরে ব্যাপক সাড়া Logo অনলাইন অপপ্রচার নিয়ে উদ্বেগ বাড়ছে বন অধিদপ্তরের কর্মকর্তাদের Logo নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ Logo গাজীপুরে ৯০ স্টলে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন এমপি রনি Logo এই বৈশাখে তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের দারুণ সুযোগ Logo বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট Logo ভিভো ভি৭০ এফই ও ভি৭০: পাওয়া যাচ্ছে প্রি-অর্ডারে Logo এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

মাগুরা শ্রীপুরে বন্ধুর ধাক্কায় প্রান গেল বন্ধুর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ৩১৪ বার পঠিত

মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে বন্ধু আলফাজের ধাক্কায় প্রান গেল আলহাজ্ব শেখ (১৭) নামে অপর বন্ধুর। সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চরগোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলহাজ্ব শেখ চরগোয়ালপাড়া গ্রামের নবীর শেখের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার বিকেলে চরগোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে দুই বন্ধুর মধ্যে ফাজলামির এক পর্যায়ে প্রথমে আলহাজ্ব আলফাজের বুকে ধাক্কা দেয়। পরে আলফাজ ও আলহাজ্বের বুকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জানতে চাইলে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশীষ কর্মকার বলেন, ‘অভিযুক্ত ও ভুক্তভোগী দুজন ছোট বেলা থেকে বন্ধু। সোমবার বিকেলে তাঁরা কোন বিষয় নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এটা কোন পূর্ব পরিকল্পিত বা রাজনৈতিক বিষয় না। নিহতের বুকের কাছে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে পুরো বিষয় পরিষ্কার হওয়া যাবে’। তিনি জানান, এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। আর নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাগুরা শ্রীপুরে বন্ধুর ধাক্কায় প্রান গেল বন্ধুর

আপডেট সময় : ০৭:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩