ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

মাগুরা শালিখায় গাঁজাসহ আটক-২

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩ ২৩৯ বার পঠিত

মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরার শালিখায় রবিবার দিবাগত রাতে শালিখা থানাধীন গঙ্গারামপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে শালিখা থানা পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শালিখা থানা পুলিশের উদ্যোগে রাত্রিকালিন গঙ্গারামপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামের ১নং আসামীর মুদী দোকানের সামনে হতে গঙ্গারামপুর গ্রামের মোঃ সত্তার মোল্লার ছেলে মোঃ আব্দুল্লা মোল্লা (৩৪) ও মনোখালী গ্রামের মৃত নিকমল শেখের ছেলে চঞ্চল শেখ (২৫) ২জনকে গ্রেফতার করে। এ সময়ে তাদের হেফাজতে থাকা জব্দকৃত মাদকদ্রব্য ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমি গত ৭ই মার্চ শালিখা থানায় যোগদান করেছি। যোগদান করেই এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে অপরাধীদের দমন, মাদক উদ্ধার, জঙ্গি, সন্ত্রাস নির্মল করার জন্য অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। সেই অভিযানের একটি অংশ হিসেবে গতকাল রাতে গঙ্গারামপুর একটি অভিযান পরিচালনা করি। এসআই তারেক, এস আই নাসির সহ আরো কয়েকজন অফিসার সঙ্গী ও ফোর্স নিয়ে দুইজন আসামিকে আটক করতে সক্ষম হই। তাদের কাছ থেকে আমরা বেশ কিছু মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করি। তাদের বিরুদ্ধে আমরা মাদকদ্রব্য আইনে মামলা দিয়েছি এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

মাগুরা শালিখায় গাঁজাসহ আটক-২

আপডেট সময় : ০৫:৫৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩