ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

মন্দা বাজারে ‘পচা শেয়ারের’ দাপট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২২:০২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ২১৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে বড় দরপতন হলেও বছরের পর বছর লভ্যাংশ না দিয়ে ‘জেড’ গ্রুপ বা পচা কোম্পানির তালিকায় স্থান করে নেওয়া চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দামে বড় উত্থান হয়েছে। এই চার প্রতিষ্ঠান হলো- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, শ্যামপুর সুগার মিল, লিব্রা ইনফিউশন ও আনলিমা ইয়ার্ন ডাইং।

দাম বাড়ার ক্ষেত্রে পচা কোম্পানি দাপট দেখালেও সার্বিক শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে মাত্র ৫৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৩৩১টির। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ১৭৬ দশমিক ৫৫ পয়েন্ট বা ৩ দশমিক ১৩ শতাংশ।

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩২ দশমিক ৩৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২ টাকা ৩০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৯ টাকা ৪০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ৭ টাকা ১০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে বেড়েছে ২৩ কোটি ১৫ লাখ ৬৩ হাজার টাকা।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ২০০৬ সালে তালিকাভুক্ত হয় শেয়ারবাজারে। সর্বশেষ ২০১৩ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শাতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। এরপর বিনিয়োগকারীদের আর কোনো লভ্যাংশ দেয়নি। বছরের পর বছর লভ্যাংশ না দেওয়ায় কোম্পানিটির স্থান হয়েছে জেড গ্রুপে।

১০০ কোটি ৬৭ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানির শেয়ার সংখ্যা ১০ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৯৪৪টি। এর মধ্যে ৩৮ দশমিক ৩৫ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে ১৮ দশমিক ৪৪ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৩ দশমিক ২১ শতাংশ শেয়ার রয়েছে।

এছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারের দাম বেড়েছে ১২ দশমিক ২৩ শতাংশ। শ্যামপুর সুগার মিলের ৮ দশমিক ৮৯ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৮ দশমিক ৩৪ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৮ দশমিক ১২ শতাংশ দাম বেড়েছে। এছাড়া আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ৭ দশমিক ৭৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭ দশমিক ৫৩ শতাংশ এবং আইসিবি সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ।

ট্যাগস :

মন্দা বাজারে ‘পচা শেয়ারের’ দাপট

আপডেট সময় : ০৩:২২:০২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪