ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

মনোহরদীতে ধান ক্ষেতের সাথে এ কেমন শত্রুতা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ২৭৪ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে কীটনাশক স্প্রে করে মোকাররম নামে এক দরিদ্র কৃষকের বোরো ধান ক্ষেত ঝলসে দিয়েছে দূর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের প্রতাবমহল এলাকায় এ ঘটনা ঘটে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষক মোকাররম জানান, প্রতাব মহল ঈদগাহ মাঠ সংলগ্ন দেড় বিঘা জমি বন্ধক নিয়ে ধান রোপন করেন তিনি। সকাল-সন্ধ্যা ধান ক্ষেতে কঠোর পরিশ্রম করার পর একমাস পরেই ফসল তুলতে পারতেন ওই কৃষক। বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা ক্ষতিকর কীটনাশক স্প্রে করে তার ধানের জমিতে। শুক্রবার সকালে ক্ষেতে গিয়ে দেখতে পান ধানের চারাগুলো সাদা হয়ে মরে যাচ্ছে। পুরো ক্ষেত একদম শেষ করে দিয়েছে দূর্বৃত্তরা।
তিনি জানান, ধার-দেনা করে ক্ষেতের সার ফসফেটসহ অন্যান্য উপকরণ দিয়েছিলেন। ফসল নষ্ট করায় প্রায় ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। যারা এমন কাজ করেছে তাদের বিচার আল্লাহ করবেন।
স্থানীয় কৃষক আমির হোসেন বলেন, ‘যারা এ ধরনের নিষ্ঠুর কাজ করে তারা মানুষ না। শত্রুতার জের ধরে মানুষ হয়ে ফসলের এমন ক্ষতি করা চরম বর্বরতা। এ ধরনের অপরাধের বিচার না হলে আরও এমন ঘটনা ঘটতে পারে।’
গোতাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত রবিন বলেন, ‘শত্রুতাবশত একজনের ফসল নষ্ট করা খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা। কৃষকের এমন ক্ষতি কোনোভাবেই মানা যায় না। প্রতিটা ফসল কৃষকের কাছে তাঁর সন্তানের মতো। সেভাবেই তিনি বড় করেছেন। যারা এই ফসলের ক্ষতি করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা উচিত।’ তাছাড়া ক্ষতিগ্রস্থ কৃষককে সহযোগিতা করারও আশ্বাস দেন চেয়ারম্যান।
মনোহরদী উপজেলা কৃষি অফিস জানায় , ‘এ ব্যাপারে আমাকে কেউ জানায়নি। ক্ষতিগ্রস্ত ক্ষেতটি পরিদর্শন করতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হবে।’
এ ছাড়া কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হবে বলে জানান ।

মনোহরদীতে ধান ক্ষেতের সাথে এ কেমন শত্রুতা

আপডেট সময় : ০৫:৫৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩