ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স Logo ধামরাইয়ে ককটেল ও পেট্রোলবোমাসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার। Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের

‘মনে শান্তি’ নিয়ে ফুরফুরে পূর্ণিমা, নজর কাড়লেন সাদামাটা লুকে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৯১ বার পঠিত

হাতে কফির মগ, জানালার পাশে বসে বাইরে তাকিয়ে থাকা সাদামাটা এমন মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছেন দিলারা হানিফ পূর্ণিমা। ক্যাজুয়াল পোশাকে নিজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা।ছবিগুলোতে তার স্নিগ্ধ উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো প্রকাশ করেন পূর্ণিমা। এতে তাকে দেখা গেছে হালকা গোলাপি রঙের শার্ট ও ঢিলেঢালা জিনস পরা অবস্থায়। খোলা চুল, হালকা মেকআপ আর স্বাভাবিক সাজে বেশ সাবলীল দেখাচ্ছিল তাকে।একটি ছবিতে বড় কফির মগ দুই হাতে ধরে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন পূর্ণিমা। অন্য ছবিতে গ্লাসঘেরা জানালার পাশে দাঁড়িয়ে কখনো ক্যামেরার দিকে, কখনো বাইরে তাকিয়ে পোজ দিয়েছেন তিনি। জমকালো সাজের বদলে সাধারণ পোশাকেই ধরা দিয়েছেন এই অভিনেত্রী।ছবিগুলোর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘হাতে কফি, মনে শান্তি।’ ছোট্ট এই কথার সঙ্গে ছবির শান্ত আবহও যেন মিলে গেছে।ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার সৌন্দর্য ও সাদামাটা সাজের প্রশংসা করেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা মুহূর্ত ভাগ করে নিয়ে নিয়মিতই ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন পূর্ণিমা।চলচ্চিত্রে পূর্ণিমাকে এখন আগের মতো নিয়মিত দেখা যায় না। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’। ২০২৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ।

ট্যাগস :

‘মনে শান্তি’ নিয়ে ফুরফুরে পূর্ণিমা, নজর কাড়লেন সাদামাটা লুকে

আপডেট সময় : ০২:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬