ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

মঙ্গল শোভাযাত্রা বন্ধ করতে আসা চিঠির ব্যাপারে মুখ খুললেন ডিএমপি কমিশনার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ২৪১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকমঙ্গল শোভাযাত্রা বন্ধ করতে আসা উড়োচিঠির বিষয়ে মুখ খুললেন। ডিএমপি কমিশনার বলেন,‘ যে উড়োচিঠি এসেছে তা দাজ্জাল বাহিনীর নামে দেওয়া হয়েছে। বাংলাদেশে দাজ্জাল বাহিনী নামে কোনো জঙ্গি সংগঠন নেই। কোনো দুষ্টু পোলাপান অতিউৎসাহী হয়ে চিরকুট লিখছে।’

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সোয়া ১১টায় রমনা বটমূলে বাংলা নববর্ষ ১৪৩০ বরণ করে নেওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এছাড়া খন্দকার গোলাম ফারুক বলেন, বাংলা নববর্ষকে ঘিরে রমনার অনুষ্ঠানে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই। উড়োচিঠির হুমকি প্রসঙ্গে তিনি বলেন, ‘জঙ্গি নয়, দুষ্টু পোলাপান চিরকুট দিয়ে হুমকি দিয়েছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।’

জানা যায়, মঙ্গলবার (১১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে চারুকলা অনুষদের পশ্চিম পাশের দেয়ালে চিত্রাঙ্কনের কাজ তদারকি করতে গিয়ে একটি প্লাস্টিকের চেয়ারে সাদা কাগজে ৫০ টাকার নোট পাওয়া যায়। সেই কাগজে লেখা ছিল-‘শোভা যাত্রা কাজটা শিরকের এখানে এসে ক্ষতি করোনো তোমাদের। হামলা হতে পারে এনি টাইম ঐদিনের দাজ্জালি বাহিনী পাবে না টের মোদের।’
এ ঘটনায় আবতাহি রহমান (২৫) নামে এক শিক্ষার্থী শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা উদযাপন কমিটির অর্থ ও নিরাপত্তাবিষয়ক সদস্য।

মঙ্গল শোভাযাত্রা বন্ধ করতে আসা চিঠির ব্যাপারে মুখ খুললেন ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০১:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩