ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

ভোলা-চট্টগ্রাম রুটে কর্ণফুলী ক্রুজলাইনের যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ২২৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক:

ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চ ঘাট থেকে চট্টগ্রাম রুটে যাত্রীবাহী লঞ্চ সেবা চালু করেছে কর্ণফুলী ক্রুজলাইন। এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলি এক্সপ্রেস নামে দুটি বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ এই রুটে চলাচল করছে। যাত্রীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ সেবাটি চালু করেছে কর্ণফুলী ক্রুজলাইন কর্তৃপক্ষ। এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলি এক্সপ্রেস জাহাজ দুটি বেতুয়া থেকে সকাল ৮টায় ছেড়ে লালমোহনের মঙ্গলসিকদার ঘাটে করবে সাড়ে ৮টায় এবং তজুমদ্দিন ঘাটে পৌঁছাবে সকাল ৯টায়। এরপর বিকেল ৫টায় (সম্ভাব্য সময়) চট্টগ্রাম সদর ঘাটে পৌঁছাবে। চট্টগ্রাম থেকে জাহাজ দুটি আবার সকাল ৮টায় ছাড়বে। প্রতিদিন একটি জাহাজ আসবে এবং একটি যাবে। এ ছাড়াও জাহাজ দুটি লালমোহন, তজুমদ্দিন, মনপুরা (ঢালচর) এবং হাতিয়া ঘাটে যাত্রী উঠানামা করবে। এ বিষয়ে কর্ণফুলী ক্রুজলাইনের পরিচালক মো. শামসুল আলম বলেন, যাত্রীরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও আরামে এ পথে আসা যাওয়া করতে পারে সেজন্য যাত্রীবাহী লঞ্চ সেবা চালুর উদ্যোগ নিয়েছি আমরা। এ উদ্যোগ ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। কর্ণফুলী ক্রুজলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় যাত্রীবাহী এ জাহাজ সার্ভিস নিরাপদ এবং আরামদায়ক হবে যাত্রীদের জন্য। জাহাজ চলাচল কার্যক্রম উপলক্ষ্যে গত ১৮ মার্চ মঙ্গলবার ঘাট ও টার্মিনাল পরিদর্শনে আসেন এমভি বারো আউলিয়া লঞ্চের ক্যাপ্টেন মো. ফরিদ হোসেন, মাস্টার মজিবুর রহমান ও সার্ভে টিম। তারা বেতুয়া ঘাট, লালমোহন মঙ্গলসিকদার ও তজুমদ্দিন ঘাট পরিদর্শন করেন।

ট্যাগস :

ভোলা-চট্টগ্রাম রুটে কর্ণফুলী ক্রুজলাইনের যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু

আপডেট সময় : ০২:২৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫