ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ২৮৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

একই রাতে মাঠে নামছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। আজ বৃহস্পতিবার দিনগত রাত ৩টায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আড়াই ঘণ্টা পর ( শুক্রবার ভোর সাড়ে ৫টায়) প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে হতে যাওয়া আগামী বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের শুরুটা মোটেও ভালো হয়নি ব্রাজিলের। অক্টোবর ফিকশ্চারের আগে মনে হয়েছিল ২০২৬ বিশ্বকাপই খেলতে পারবে না সেলেসাওরা।

ভোরে ব্রাজিলকে আতিথেয়তা দেবে ভেনেজুয়েলা। এই ম্যাচে সফরকারী ব্রাজিলকেই এগিয়ে রাখতে হবে। কেননা এখন পর্যন্ত ভেনেজুয়েলার মাঠে খেলা ৩৯ ম্যাচের সবগুলোতেই জিতেছে ব্রাজিল।

পরিসংখ্যান ইতিবাচক হলেও জুজুর ভয় পুরোপুরি কাটিয়ে মাঠে নামতে পারবে কিনা ব্রাজিল, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। কারণ, সেলেসাওরা এখন আগের মতো শক্তিশালী অবস্থানে নেই। অন্যদিকে ধীরে ধীরে উন্নতির পথে হাঁটছে ভেনেজুয়েলা।

১০ ম্যাচে ২২ পয়েন্ট শীর্ষে থাকা আর্জেন্টিনাকে আতিথেয়তা দেবে টেবিলের ছয়ে থাকা প্যারাগুয়ে। এই ম্যাচে জয়ের পেন্ডুলাম ঝুঁকে আছে আর্জেন্টিনার দিকেই। ২০১৬ সালের পর কখনো আলবিলেস্তাদের হারাতে পারেনি প্যারাগুয়ে। আর্জেন্টিনার ব্পিক্ষে টানা ৫ ম্যাচে জয়বঞ্চিত প্যারাগুয়ে এবার কী করে, সেটাই দেখার।

এই ম্যাচে স্থানীয় কোনো দর্শক আর্জেন্টিনা ও লিওনেল মেসির জার্সি পরিধান করে স্টেডিয়ামে আসায় নিষেধাজ্ঞা রয়েছে। অদ্ভুত এই ঘোষণা আগেই দিয়ে রেখেছে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন।

ট্যাগস :

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

আপডেট সময় : ০৩:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪