ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান

ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব হালকাভাবে না নেওয়ার নির্দেশনা সিইসির

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ১৭১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দায়িত্ব হালকাভাবে নেবেন না। প্রিসাইডিং অফিসার চাইলে ভোট বন্ধ করতে পারেন। কেন্দ্রের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা আপনাদের দায়িত্ব।

বুধবার (৩১ মে) সকালে খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, কোনরকম অনাস্থা যেন মানুষের মধ্যে না থাকে। জনগণের মধ্যে আস্থা থাকতে হবে- নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমাদের মূল বিষয় ভোটাররা, যাতে তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন।

কাজী হাবিবুল আউয়াল ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ভোটারদের অধিকার কোনোভাবেই ক্ষুন্ন করা যাবে না। ভোটারদের ভোট দেওয়ার অধিকার যাতে কোনোভাবেই ক্ষুণ্ন না হয় সে জন্য নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভোটে যেন কোনো বাঁধা না থাকে। কোনো প্রার্থীর জয় বা পরাজয়ের দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। নির্বাচনের সবচেয়ে বড় দায়িত্ব প্রিসাইডিং অফিসারদের।

ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব হালকাভাবে না নেওয়ার নির্দেশনা সিইসির

আপডেট সময় : ০২:১৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩