সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ১২ টাকা বেড়ে ১৯৯
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০১:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ৩১২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বোতলজাত ভোজ্যতেলের দাম লিটার প্রতি ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (৪ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শীর্ষস্থানীয় ভোজ্যতেল বিপণনকারী সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা।
তিনি বলেন, ভোজ্যতেল আমদানিতে সরকারের ভ্যাট অব্যাহতির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী খোলা সয়াবিন লিটারে ১৭৬ টাকা, বোতলজাত সয়াবিন ১৯৯ টাকা লিটার, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৯৬০ টাকা, পাম সুপার ওপেন সয়াবিন তেল ১৩৫ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।






















